for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

কলাবাগানের প্রথম জয়

Masakadzaহ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়াচক্র। আজ (শুক্রবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৪৯ রানে জয় পায় দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও সাদমান ইসলাম এবং হ্যামিল্টন মাসাকাদজার দ্বিতীয় উইকেট জুটি দলকে শক্ত অবস্থানে দাড় করায়। ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ৭৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।সাদমান ৪৭ করে ফিরে গেলে তাসামুলকে (৩৭) নিয়ে ৭৭ রানের আরও একটি বড় জুটি উপহার দেন জিম্বাবুয়ান মাদাকাদজা। ১০৪ বলে ১১৫ রানের ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে কলাবাগান। ক্রিকেট কোচিং এর পক্ষে নাসুম আহমেদ ৩টি, সালমান হোসেন ও উত্তম সরকার ২টি করে উইকেট নেন। এছাড়া আলী আহমেদ ও রাজিন সালেহ পান ১টি করে উইকেট।

২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রানে প্রথম উইকেট হারালেও  দ্বিতীয় উইকেটে ভালোই জবাব দিচ্ছিলেন পিনাক ঘোস ও সাইফ আহমেদ। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এরপরই ছন্দ পতন। ৮৯ রানের মাথায় দু-দুটি উইকেটের পতন ঘটে তাদের। ৯৩ রানে চতুর্থ ও ১০৬ রানে পড়ে পঞ্চম উইকেট। ষষ্ঠ উইকেটে রাজিন সালেহ ও উত্তম সরকার ৪৮ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দেন। কিন্তু অধিনায়ক রাজিন ২৭ রানে ফিরে গেলে জয়ের স্বপ্ন কঠিন হয়ে পড়ে ক্রিকেট কোচিং স্কুলের জন্য। তবে সাতে নেমে উত্তম সরকারের লড়াইটা ছিল দেখার মত। ৭৪ বলে ৬৩ রান করার পর মাশরাফির শিকার হন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২১ রানে থামে ক্রিকেট কোচিং এর ইনিংস। কলাবাগান জয় পায় ৪৯ রানে। কলাবাগানের হয়ে আব্দুর রাজ্জাক ৪টি, মাশরাফি ২টি এবং দেওয়ার সাব্বির ও ইসলাম এহসান ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মাসাকাদজা।

 

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ২৭০/৯ (সাদমান ৪৭, জসিম ৬, মাসাকাদজা ১১৫, তাসামুল ৩৭, মাশরাফি ১, শরিফুল্লাহ ১৭, তানভীর ৮, নিহাদ ১২, রাজ্জাক ৮, আহসান ৮*, সাব্বির ২; নাসুম ৩/৪৭, উত্তম ২/২৫, সালমান ২/৪৯, আলী ১/২৬, রাজিন ১/২৭)

ক্রিকেট কোচিং স্কুল: ৫০ ওভারে ২২১/৮ (অমিত ১২, পিনাক ৪২, সাইফ ৩৪, সালমান ০, রাজিন ২৭, নাসুম ৫, উত্তম ৬৩, সাঈদ ২১, নবি ৬*, শাওন ১*; রাজ্জাক ৪/৩২, মাশরাফি ২/৪৩, আহসান ১/৩৪, সাব্বির ১/৪৮)

ফল: কলাবাগান ৪৯ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add