for Add

কিশোরী ফুটবলারদের লক্ষ্য এবার বিশ্বকাপ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত মারজিয়ারা

u-14-girl
টানা দুইবার আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পর বেড়ে গেছে কিশোরী ফুটবলারদের স্বপ্নের পরিধি। এশিয়ার গন্ডি পেড়িয়ে এখন তারা বাংলাদেশকে নিয়ে যেতে চায় আরও উপরে-খেলতে চায় ফিফা অনুর্ধ-১৭ ও ২০ মহিলা বিশ্বকাপ। এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) হয়ে দেশে ফেরা কিশোরী ফুটবলারদের আজ (মঙ্গলবার) বিকেলে সংবর্ধনা দিয়েছে বাফুফে। সেখানেই খেলোয়াড়-কোচদের মুখে ফুটেছে নারী ফুটবলে বাংলাদেশকে আরও বড় আসরে তুলে নেওয়ার কথা।

বাংলাদেশের কিশোরী ফুটবলাররা আবারও গলায় পড়েছে বিজয়ের মালা। সূদুর তাজিকিস্তানের মাটিতে জয়ের চিহ্ন এঁকেছে লাল-সবুজের বাহিনী। গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা প্রমাণ করলো, তারা যোগ্য দল হিসেবেই জিতেছে এই শিরোপা। গত রবিবার তাজিকিস্তানের দুশানবের এ্যাভিয়েটর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জেতে বাংলাদেশ।

সোমবার রাতে বিমানযোগে তাজিকিস্তান থেকে বাংলাদেশে ফেরে ছোটন বাহিনী। বিমানবন্দরে তাদের বাফুফের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন। করান মিষ্টিমুখও। দলের সাফল্যগাথা অবদানের স্বীকৃতি স্বরূপ বাফুফে ভবনে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয় বাফুফে। সংবর্ধনার পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশ সুপার লিগের উদ্যোক্তা সাইফ পাওয়ারটেক। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অ-১৪ জাতীয় বালিকা দলের কোচ, সহকারী কোচ, ম্যানেজার, ফিজিও, কর্মকর্তা এবং খেলোয়াড়দের ফুল, সুদৃষ্ট ক্রেস্ট এবং নগদ ১৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নব নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সাইফ পাওয়ারটেকের ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন, বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, শওকত আলী খান জাহাঙ্গীর, জাকির হোসেন, অমিত খান শুভ্র এবং ফজলুর রহমান বাবুল।

u-14-girl-2

 

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহিলা ফুটবলের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চুকে। এছাড়া দলের অধিনায়ক মারজিয়া এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে উৎসাহিত করতে তাদের হাতে একটি নতুন ফুটবল তুলে দেন শওকত আলী খান জাহাঙ্গীর এবং মহিউদ্দিন আহমেদ মহি এবং অমিত খান শুভ্র।

তরফদার রুহুল আমিন বলেন, ‘আমরা মেয়েদের ফুটবলের এই সাফল্যে অনেক খুশি। তাদের উন্নয়নের জন্য আমরা পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী।’মহিলা ফুটবল উইংয়ের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘অনেক প্রত্যাশা ছিল আমরা ব্যাক টু ব্যাক শিরোপা জিতবো। না জিততে পারলে আমাদের মনোবল ভেঙ্গে যেতো। আমাদের ভবিষ্যত লক্ষ্য হচ্ছে ফিফা অনুর্ধ-১৭ এবং ২০ ফিফা মহিলা বিশ্বকাপের মূলপর্বের খেলার যোগ্যতা অর্জন করা।’
দলের অধিনায়ক মারজিয়া বলেন‘বিকেএসপিতে আমরা খুব ভালভাবে ট্রেনিং করেছিলাম। টার্গেট ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কোচ স্যারের নিদের্শমতো শৃঙ্খলা মেনে চলেছি সবাই। ওখানে আমাদের খেলা দেখে সবাই পছন্দ করেছে। ভারতকে হারিয়ে সবার প্রশংসা পেয়েছি। আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। এজন্য সবার সাহায্য-সহযোগিতা চাই।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন,‘আমার অন্তরের অন্তঃস্থলের তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের এই অসাধারণ সাফল্যে আমি গর্বিত। অভিনন্দন তোমাদের। আশা করি তোমরা আগামীতে আরও অনেক সাফল্য পাবে। দেশের মুখ উজ্জ্বল করবে। আজকের এই অনুষ্ঠানের সবটুকু আলো, প্রশংসা তোমাদের জন্যই।’

এই আসরে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে বাংলাদেশ। এরপর স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের মেয়েরা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add