for Add

ভারত সফরে বাড়তি ম্যাচ পাচ্ছে টাইগাররা?

bangladesh-cricket-teamবাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ভারত সফরে পূর্ব নির্ধারিত ১টি টেস্টের সঙ্গে অতিরিক্ত একটি ম্যাচ খেলার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ বছরের অগস্টে প্রথম ভারত সফর করার কথা বাংলাদেশের। অগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধোনি-কোহলিদের যে ফাঁকা স্লট রয়েছে, সেখানে টাইগারদের সঙ্গে অন্য ফর্ম্যাটের আরও একটি ম্যাচ করানো যায় কি না তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বিসিসিআই। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র সভায় বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সে আশ্বাসই দিয়েছেন বিসিবিকে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘টেস্টের সঙ্গে অন্য কোনও ফর্ম্যাটের ম্যাচ যুক্ত করা যায় কি না, বিসিবি’র পক্ষ থেকে এই প্রস্তাবই দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। আমাদের এই অনুরোধকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিসিসিআই। ’

টেস্টের বাইরে ম্যাচ বাড়লে বোনাস ম্যাচের সংখ্যাটা একের বেশিও হতে পারে বলে জানিয়ে সুজন বলেন, ‘৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, অথবা ২ ম্যাচের টি-২০ সিরিজ হলে ভাল হয়। আমরা এই দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছি। ’

ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে অগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, আপাতত এটাই ভারতের জন্য সুবিধাজনক স্লট। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেই টেস্ট ম্যাচের পাশাপাশি অন্য একটি সিরিজে ক্রিকেটারদের নামিয়ে দেওয়াটা যুক্তি সংগত হবে কি না, বিসিসিআই ভাবছে সেটি নিয়েও। তাই আইসিসির সভায় বিসিবিকে পাকা কথা দিতে পারেনি ভারতীয় বোর্ড। ভারত সফরে পূর্ব নির্ধারিত একমাত্র টেস্টের সঙ্গে অন্য ফর্ম্যাটের ক্রিকেট সিরিজ যুক্ত হলে সফরটি পিছিয়ে যেতে পারে। এমনকী পৃথক দুই ফর্ম্যাটের ম্যাচ খেলতে দু’বার ভারত সফর করতে হতে পারে বাংলাদেশের, এমন বিকল্প ভাবনাও নাকি আছে বিসিসিআইয়ের। অগস্টের শেষ দিকে ভারতের বেশির ভাগ ভেন্যুতে বৈরি আবহাওয়া থাকে, সে জন্যই টেস্ট আয়োজনে সুবিধাজনক ভেন্যু খোঁজার পাশাপাশি সফরটি পিছিয়ে দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। সফরটি হতে পারে ২ ধাপে, প্রথম ধাপে টেস্ট খেলে ফিরে আসবে বাংলাদেশ। পরের ধাপে ওয়ানডে অথবা টি-২০ সিরিজ খেলতে যাবে তারা।

তবে সিরিজ যে হচ্ছেই সে বিষয়ে আশাবাদী দুই বোর্ডই।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add