for Add

শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল

riyalবার্সার জয়ের রাতে শিরোপা দৌড় থেকে একচুল হটেনি রিয়াল মাদ্রিদও। জিদানের শিষ্যরা ভিয়ারিয়ালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে তুলে নিয়েছে পূর্ণ তিন পয়েন্ট।  ক’দিন আগেই শিরোপার স্বপ্ন বিবর্ণ হয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল প্রতিদ্বন্দ্বী বার্সা আর অ্যাটলেটিকোর বাজে পারফরম্যান্স, আর জিনেদিন জিদানের জাদুকরী কোচিংয়ে আমূল বদলে যায়। সান্তিয়াগোদের দলের পক্ষে গতকাল গোল করেছেন বেনজেমা, লুকাস ভাজকুয়েজ ও লুকা মদ্রিচ।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণ শানাতে শুরু করেন রোনালদো-বেনজেমারা। মার্সেলোর হঠাৎ নেওয়া একটা দুর্দান্ত শট ভিয়ারিয়ালের গোলরক্ষক আসেনজো রুখে না দিলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেত রিয়াল। এরপর পর্তুগিজ তারকা রোনালদোর কোনাকুনি শটও আটকে দিয়ে ৪০ মিনিট পর্যন্ত রিয়ালকে গোলবঞ্চিত রাখেন আসেনজো। কিন্তু ৪১ মিনিটে রোনালদোর শট আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভিয়ারিয়ালের গোলরক্ষক। বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো বেনজেমার পায়ে, নিখুঁত লক্ষ্যভেদে বল জালে জড়িয়ে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ফরাসি তারকার এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর আক্রমণ আরও তীব্র হয়। একপর্যায়ে ৬৯ মিনিটে বেনজেমার বাড়ানো বলে ভিয়ারিয়ালের ডিফেন্ডারদের কাটিয়ে পোস্টে জোরালো শট নেন ভাজকুয়েজ। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া লস ব্লাঙ্কোসরা ব্যবধান ৩-০ করে ফেলে ৭৬ মিনিটে। দানিলোর বাড়ানো বলে খুব দ্রুত ছুটে এসে ডি-বক্সের ভেতর থেকে শট নেন মদ্রিচ। তা রুখতে পারেননি আসেনজো। ম্যাচের বাকি সময়টা আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

৩৪ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্টটেবিলে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ নিঃশ্বাস ফেলছে বার্সা আর অ্যাটলেটিকোর ঘাড়ে। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add