for Add

ম্যানসিটির ইতিহাস

mancity

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনের ৭৬ মিনিটের গোলটিই গড়ে দিল ইতিহাস। গত চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটো শিরোপাজয়ী সিটি যেন নিজেদের নামটাকে নতুন করে প্রতিষ্ঠিত করল। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মাঠে আগের লেগে ২-২ গোলে ড্র করেই ইতিহাসযাত্রা অনেকটাই এগিয়ে রেখেছিল ম্যানুয়াল পেলেগ্রিনির দল। ড্র হলেও চলত। কিন্তু একটি গোল হলে আরও নিশ্চিত হয়। সেই হিসেবি ফুটবলটাই সিটিকে ইতিহাস লেখাল। ফরাসি ক্লাবটির বিরুদ্ধে হোম-অ্যাওয়ে মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমবারের মতো বড় স্বপ্নের পথে ম্যানচেস্টার সিটি।

ডি ব্রুইনের গোলটির আগে ম্যাচটি অবশ্য ইতিহাদ স্টেডিয়ামে যথেষ্ট উত্তেজনাই ছড়িয়েছে। ৩০ মিনিটের মাথায় প্রাপ্ত পেনাল্টি কাজে লাগাতে পারেননি সিটির সার্জিও আগুয়েরো।

পিএসজির ইব্রাহিমোভিচ বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিলেন সিটির রক্ষণে, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। অফ সাইডের খাঁড়ায় গোলও বাতিল হয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ লম্বা সময় পিএসজির কাছে থাকলেও পেলেগ্রিনির অভিজ্ঞতা আর কৌশলের কাছে বারবারই হোঁচট খেতে হয়েছে লঁরা ব্লাঁর দলকে।

৭৬ মিনিটে ফার্নান্দোর পাস থেকে বল পেয়ে করা ডি ব্রুইনের গোলটির পরেও সিটি সমর্থকদের কেটেছে উৎকণ্ঠিত কিছু সময়। এডিনসন কাভানির একটি শট একটু বাদেই বুক কাঁপিয়ে দিয়েছিল তাদের। ম্যাচের ৮৫ মিনিটে ইব্রাহিমোভিচও বল জালে জড়িয়ে ​গ্যালারি ক্ষণিকের জন্য স্তব্ধ করে দিয়েছিলেন। পরে অবশ্য রিপ্লেতে দেখা গেছে, ইব্রা অফসাইডেই ছিলেন। শেষ পর্যন্ত অনেক স্নায়ু ক্ষরণের পরে প্রথমবারের মতো ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে পৌঁছে গে​ল সিটিজেনরা।

 

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add