for Add

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ

আয়কর দিতে হবে ক্রিকেটারদের

dd

জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে এনে ২০০০ সাল থেকে তাঁদের আয়কর দেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটাররা করের আওতায় এসেছেন প্রথম থেকেই। তবে এত দিন করের আওতাভুক্ত ছিলেন না ঢাকার ক্লাব ক্রিকেটের খেলোয়াড়রা। বার বার তাগাদা দিয়েও বিভিন্ন ক্লাব-সহ ক্রিকেটারদের অপরাগতায় জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) ওই খেলোয়াড়দের কর আদায় করতে পারেনি। এমনকী ২০১২-২০১৩ মৌসুমে প্লেয়ার্স ড্রাফটে বিক্রি হওয়া ক্রিকেটারদের আয়ের পরিমাণ জানাজানি হওয়ার পরও কর আদায় করতে পারেনি এনবিআর। তবে এ বার কঠোর হয়েছে বিসিবি এবং ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে গত রবিবার প্লেয়ার্স ড্রাফটে বিক্রি হওয়া সকল ক্রিকেটারকে কর দিতে হবে, এ শর্ত জুড়ে দিয়েছে বিসিবি।

শুধু তাই নয়, এই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য চুক্তিপত্রও তৈরি করেছে সিসিডিএম। এই অবস্থানের কথা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মোর্তজা পাপ্পা ‘প্রথম বারের মতো বিসিবি তরফ থেকে আমরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করছি। যাতে করে খেলোয়াড় এবং ক্লাবগুলোর উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়। আমরা আইসিসি’র একটি পূর্ণসদস্যভুক্ত দেশ। আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি। এ কারণে এখন থেকে আমাদের প্রত্যেক খেলোয়াড়ের চুক্তি বাধ্যতামূলক। সেক্ষেত্রে দেশের প্রচলিত যা আইন আছে সেগুলো মেনেই আমরা খেলোয়াড়দের চুক্তি করব।’
তিনটি ধাপে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন। প্রথম ধাপে চুক্তিপত্রে স্বাক্ষরের পর মোট টাকার ৩০ শতাংশ, প্রথম রাউন্ড শেষে ৩০ শতাংশ, বাকি ৪০ শতাংশ সুপার লিগ সম্পন্ন হওয়ার ৬ সপ্তাহের মধ্যে ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। এ বারই প্রথম ক্লাব সমূহের কাছ থেকে মোট খেলোয়াড় মানির ৫০ শতাংশ ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে বিসিবিকে জমা দিতে হবে। বিপিএল’র মতো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের ব্যাঙ্ক গ্যারান্টার বিসিবি।
প্লেয়ার্স ড্রাফট কমিশনার মাহাবুব আনাম এ বিষয়টি পরিস্কার করে বলেন। ‘খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্য প্রত্যেকটি ক্লাব বিসিবিকে সংরক্ষিত একটি চেক দিতে হবে। যাতে করে প্রেমেন্টগুলো নিশ্চিত হয়। কারণ এখানে বিসিবির দায়দায়িত্ব রয়েছে খেলোয়াড়দের উপরও।’
পাশাপাশি প্লেয়ার বাই চয়েজে এবার লাভবান হয়েছে ক্লাবগুলো। গত মরসুমে যেখানে সাকিব, তামিমের দল লিজন্ডস অব রূপগঞ্জের বাজেট ছাড়িয়ে গিয়েছিল চার কোটি টাকা, সুপার লিগের অন্য দলগুলোর কেউ তিন কোটি টাকার নীচে দল গঠন করতে পারেনি সেখানে এবার প্লেয়ার্স ড্রাফটে সাকিব, তামিমের দল আবাহনী লিমিটেডের বাজেট দাঁড়াচ্ছে দু’কোটি আট লাখ টাকা! সর্বশেষ ক্রিকেট মৌসুমে সাকিব, তামিম, মুশফিকুর—এই তিন জনের কেউ অর্ধ কোটি টাকার নিচে বিক্রি হননি। মাশরাফি, মাহামুদুল্লাহদের পারিশ্রমিক ছিল ৪০ লাখ টাকার কাছাকাছি। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সে এ বার যেখানে আইকন ক্রিকেটারদের অনেকের দর ৬০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার কথা, সেখানে আইকন ক্যাটাগরির ক্রিকেটারদের দাম নির্ধারিত হয়েছে ৩০ লাখ টাকা।

খোলামেলা দল বদলের পরিবর্তে ক্রিকেটাররা ঠিকানা পেয়েছেন প্লেয়ার্স ড্রাফটে, লটারি ভাগ্যে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি নিজেও এই পদ্ধতি সমর্থন করছেন না ‘এটা কোন আদর্শ পদ্ধতি হতে পারে না। এ বার অবশ্য এই পদ্ধতিতে দলবদলের পিছনে একটা যুক্তি আছে।’ প্লেয়ার্স বাই চয়েজ ফর্মুলায় ক্রিকেটারদের দলবদলের বিপক্ষে সোচ্চার অবস্থান নিয়েও লাভ হয়নি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের। বাংলাদেশে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর রহস্যজনক ভুমিকায় প্রাপ্য সম্মানী থেকে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন এই ক্লাবটির সাধারণ সম্পাদক এবং বিসিবি পরিচালক তানজিল চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকার প্রিমিয়ার লিগে যে দলগুলো আছে, তার মধ্যে প্রাইম ব্যাঙ্কই এই পদ্ধতির বিরুদ্ধে ছিল। দুর্ভাগ্যজনক, অন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের যে প্লেয়ার্স এসোসিয়েশন আছে, তারা কিন্তু এ ব্যাপারে কথা বলতে পারত। কিন্তু তাদের এসোসিয়েশন নীরব ছিল।’
এর পরও প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দলবদল এবং চুক্তির আওতায় ক্রিকেটারদের আনতে পেরে খুশি বিসিবি সভাপতি ‘নির্দিষ্ট ভাবে কোন দলকেই ভাল বলা যাবে না। ভাল দল গঠন করতে সবাই সমান সুযোগ পেয়েছে। এতে আমি খুশি। বোর্ড থেকে আমারা প্লেয়ার বাই চয়েজ করেছি, খেলোয়াড়দের পারিশ্রমিকের কথা বিবেচনা করে চুক্তি করেছি। সরকার যাতে ট্যাক্স থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।’ ১২টি দল মিলে প্লেয়ার্স ড্রাফটে দল গঠনে খরচ করবে ১৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। ১০ শতাংশ হারে আয়কর কর্তন হলে তো প্রায় দু’কোটি টাকা জমা পড়বে জাতীয় রাজস্ব বোর্ডে। -আনন্দবাজার পত্রিকা

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add