for Add

মুখোমুখি বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদ

barca
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে শনিবারই মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লিগের ৩২তম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে কাতালানরা। তবে এই ম্যাচটিও হয়তো সহজ হবে না বার্সার জন্য।

সোসিয়েদাদের মাঠ সান সেবাস্তিয়ানে সফরে গিয়ে সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছেন মেসিরা। ২০০৭ সালে সর্বশেষ সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরে বার্সা। সব মিলিয়ে সোসিয়েদাদের মাঠে সর্বশেষ ছয়টি ম্যাচেই জয়ের মুখ দেখেনি বার্সা।

শনিবার এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণভাগের ব্যর্থতায় হেরে যায় লুইস এনরিকের দল। অবশ্য ক্লাসিকোতে হারের ধাক্কা সামলে নিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে কাতালানরা।

সোসিয়েদাদের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চোটের জন্য দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে পাচ্ছেন না এনরিকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই উরুগুয়ে ফরোয়ার্ড। শনিবারের ম্যাচে সুয়ারেজের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তরুণ স্প্যানিশ উইঙ্গার মুনির এল হাদ্দাদি।

লা লিগার ৩১ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় এবং ৬৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে। মৌসুমের আর মাত্র সাতটি ম্যাচ বাকি রয়েছে।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add