for Add

সাকিব-মুস্তাফিজ ভারত যাচ্ছেন আজ

Shakib-Mostafiz
আইপিএলে খেলতে আজ (মঙ্গলবার) বিকেলে ভারত যাচ্ছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে। আইপিএলে যাওয়ার আগে গতকাল(সোমবার) মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পণ্যদূত হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব কথা বলেছেন আইপিএল নিয়েও, ‘আমার লক্ষ্য সব সময়ই এক। যখন যে দলে খেলি, সাধ্যমতো চেষ্টা করি দলের জন্য কিছু করতে। সব সময় সফল না হলেও দলের জয়ের জন্য নিজের সেরাটাই দিতে চেষ্টা করি।’

সাকিব ২০১১ সাল থেকে আইপিএলে খেললেও মুস্তাফিজ যাচ্ছেন এই প্রথম। সে জন্য বেশ রোমাঞ্চিতও তিনি, ‘এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ভালো তো লাগছেই।’ আইপিএলে প্রথমবার হলেও বাঁহাতি এই পেসারকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন দেখছেন না সাকিব, ‘পরামর্শ দেওয়ার কিছু নেই। সীমিত ওভারের ক্রিকেটে সে বিশ্বের অন্যতম সেরা বোলার। দলের সঙ্গে অনুশীলন করার পাশাপাশি তাকে শুধু ফিটনেসটাই ধরে রাখতে হবে।’

গত জিম্বাবুয়ে সিরিজে বাঁ হাতের পেশিতে চোট পেয়েছিলেন, সেটি কাটিয়ে উঠতে না উঠতেই এশিয়া কাপে পাঁজরের চোটে পড়েন। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজ তাই খেলতে পেরেছেন শুধু শেষ তিনটি ম্যাচ। তবে আইপিএলে পুরো ফিট হয়েই যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম, ‘পাঁজরের চোটের কারণে কিছুদিন বিশ্রামে থাকায় তার হাতের সমস্যাটারও উপকার হয়েছে। এ মুহূর্তে মুস্তাফিজের কোনো সমস্যা নেই।’

তারপরও নিয়মিত ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি অন্য কিছু ট্রেনিংও করতে হবে মুস্তাফিজকে। সানরাইজার্স হায়দরাবাদের ফিজিও থিও কাপাকে ই-মেইলে সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। আইপিএলে সেভাবেই দেখভাল হওয়ার কথা তাঁর।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add