স্লাইডার

সেঞ্চুরি করে আউট হলেন স্মিথ

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৯:৩৫

দলের যখন মাত্র ১৫ রান, তখনই উমেষ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জন্য অশনি সংকেতই মনে হচ্ছিল বিষয়টা। কিন্তু ওয়ান ডাউনে নামা স্টিভেন স্মিথকে নিয়ে আরেক ওপেনার অ্যারোন ফিঞ্চ গড়লেন ১৮৩ রানের বিশাল জুটি। এই জুটি অস্ট্রেলিয়াকে শুধুমাত্র খেলায় ফেরায়নি, রানের পাহাড়েও তোলার কাজটা করে দিল।

ফ্রান্সের মুখোমুখি আজ ব্রাজিল

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৪৯

১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন জিদান ভেল্কিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল রোনালদোরা। সেই ম্যাচের কথা এখনও মনে রেখেছেন তখনকার ব্রাজিল অধিনায়ক কার্লোস দুঙ্গা। ১৭ বছ পর সেই প্যারিসেই ফের ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে দুঙ্গার অভিভাবকত্বে থাকা ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করল জার্মানি

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৩৮:৩২

ম্যাচ শুরুর আগেই জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন টনি ক্রুস। কিন্তু ম্যাচের স্মৃতি মোটেই সুখকর হল না তার জন্য। ফ্রিটজ ওয়াল্টার স্টেডিওনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে তার দল ২-২ ড্র করল। ম্যাচের ১৭ মিনিটে স্যামি খেদিরার বাড়ানো পাসে মার্কো রেউস বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এগিয়ে দেন।

টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:১৮:২৩

ক্রিকেটের দুই মোড়ল অস্ট্রেলিয়া আর ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে এই দুই মোড়লই পরস্পর মুখোমুখি। তবে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খেলার প্রাথমিক জয়টা হলো অস্ট্রেলিয়ারই। টসে জিতে চোখ বন্ধ করে প্রথমেই ব্যাট বেছে নিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

দুই মোড়লের লড়াই

: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ২১:১৫:০০

বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো ক্রিকেট বিশ্বের তিন মোড়লের একটি, ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের দয়ায় বাংলাদেশকে পরাজিত করে বিতর্কের জম্ম দেয়া আরেক মোড়ল ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়। আগামীকাল (বৃহস্পতিবার) তারা ফাইনালে ওঠার লক্ষ্যে লড়ছে আরেক মোড়ল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আবার মাঠে নামছেন সালাউদ্দিন

: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ২০:৩১:২৩

কাজী সালাউদ্দিনের খেলা যারা দেখেননি তারা আগামীকাল বিকেল ৩ টায় মতিঝিল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে আসতে পারেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। সে ম্যাচে বাফুফে সভাপতি কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন।

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ১৪:২৯:১৯

অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনাল খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা।বর্ষাকাল নয় এটা৷‌ খেলা হয়েছিল ৪৩ ওভারের। এবার সিডনিতে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার ম্যাচটিও পড়েছে বৃষ্টি শঙ্কার মধ্যে।

অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সময়: কোহলি

: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ১৪:১৭:৩৩

‘অজি বধ’ করে টানা দু’বার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন দেখছে গতবারের চ্যাম্পিয়ন ভারত৷ বৃহস্পতিবার এসসিজি-তে দ্বিতীয় সেমিফাইনালে চারবারের চ্যাম্পিয়নদের টক্কর দিতে মাঠে নামছে দু’বারের চ্যাম্পিয়নরা৷ অস্ট্রেলিয়া হারানোর এটাই সেরা সময়, বলছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহিল৷

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

: ২৪ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৬:২০:১০

একের পর এক ক্যাচ মিস। অসংখ্য সহজ রানআউট মিস। এমনই মহা নাটকীয়তা। দক্ষিণ আফ্রিকার মত দলের যাচ্ছেতাই ফিল্ডিংয়ের ফলেই শেষ পর্যন্ত বিশ্বকাপে প্রথমবারেরমত ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে প্রোটিয়াদের তারা হারিয়ে দিল ৪ উইকেটে।

সাকিবের ২৮তম জন্মদিন

: ২৪ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৫:৪২:০৯

১৯৮৭ সাল। মাগুরার একটি গ্রামে জন্ম নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর হাঁটি হাঁটি পা পা করে শিশুকাল, কৈশোর এবং তারুন্য পেরিয়ে সাকিব এখন পরিপূর্ণ যুবক। দেখতে দেখতে পার করে ফেললেন আরও একটি বসন্ত। আজ তার ২৮তম জন্মদিন। সাকিবের জন্মদিন উপলক্ষে তার নিজের ফেসবুক পেইজ এবং তার সর্থকরে বিভিন্ন পেইজে অসংখ্য শুভেচ্ছ বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সাকিবকে।

দক্ষিণ আফ্রিকা ২৮১, কিউইদের লক্ষ্য ২৯৮

: ২৪ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১০:৪৫:০১

বৃষ্টি আইনের অদ্ভুত নিয়ম। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে দু’দল থেকেই কমিয়ে আনা হল ৭ ওভার করে। ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ২৮১ রান। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে এডজাস্টেবল টার্গেট দাঁড়াল ২৯৮ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। দ্রুত হাশিম আমলা আর কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা।

ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

: ২৪ মার্চ ২০১৫, মঙ্গলবার, ৮:১৮:৫৪

একটি সেমিফাইনালিস্ট। অন্যটি ‘চোকার্স’। কেউ কখনও পার হতে পারেনি সেমির গন্ডি। সেই দুটি দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এবার প্রথমবারেরমত ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি। তবে অকল্যান্ডের ইডেন পার্কে টস জয়ের ভাগ্যটা হলো দক্ষিণ আফ্রিকারই এবং টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

‘চ্যালেঞ্জ নিতে পারলে আরো উন্নতি হবে’

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ২২:১৮:০৯

বিশ্বকাপে প্রত্যাশার প্রতিফলন ঘটায় বেজায় খুশি মাশরাশিদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বিশ্বকাপের সুখ স্মৃতি নিয়ে তিনি দলের সঙ্গে ফেরেন নি। তবে অস্ট্রেলিয়ায় তিনি সেখানকার মিডিয়াকে জানিয়েছেন বাংলাদেশের সাফল্যের নেপথ্যকাহিনী।

মূলপর্বে চোখ ক্রুইফের

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ১৮:২৫:৩৭

বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমির লক্ষ্য ছাপিয়ে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। পুরস্কার হিসেবে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে যুব দলের দায়িত্ব দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব।

মালদ্বীপে সাবিনার ১৬ গোল

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ১২:১০:১৫

ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ১৩ গোলের রেকর্ড ছিল সাবিনার। ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে গোলগুলো করেছিলেন আরামবাগের বিপক্ষে। নিজের সে রেকর্ড রবিবার রাতে পেছনে ফেলে করলেন নতুন রেকর্ড। তাও দেশে নয়, বিদেশের মাটিতে-মালদ্বীপে।

এল ক্ল্যাসিকোয় রিয়ালকে হারাল বার্সা

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ৪:২১:১২

ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এবং সেরা লড়াই এল ক্ল্যাসিকো। শিরোপা নির্ধারণ হোক না হোক- ক্ল্যাসিকো মানেই উত্তেজনা আর বারুদে ঠাসা একটি ফুটবল ম্যাচ। যেটি দেখার জন্য সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন। এবারও যেমনটি ঘটলো। তবে বছরের প্রথম এই এল ক্ল্যাসিকোয় ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল বার্সেলোনা।

মাতা’র জোড়া গোলে ম্যানইউ’র লিভারপুল বধ

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ৩:৫৩:৩৯

মাঠে নেমে মাত্র ৩৮ সেকেন্ডেই লার্ল কার্ড খেয়ে বসলেন লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড। ম্যাচের রঙ সেখানেই যেন অর্ধেক শেষ। তবে উত্তেজনা বেড়ে গিয়েছিল কয়েকগুণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া দলটিকে স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতার জোড়া গোলে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শেষ চারে নিজেদের অবস্থান আরও মজবুত করল লুই ফন গালের দল ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রতিটি মূহুর্ত উপভোগ করেছি : মাশরাফি

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ২২:৪০:৩০

বিমান বন্দরে ক্রিকেট ভক্তদের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। দীর্ঘ বিমান ভ্রমনের ক্লান্তি আর ভারতের কাছে আম্পয়ারদের বিতর্কিত সিদ্ধান্তে পরাজয়ের সকল কষ্ট যেন এখানেই মুছে গেছে তাদের। আর মনের ভিতর এনে দিয়েছে নতুন উদ্যোম।

দেশে ফিরলো বীর ক্রিকেটাররা

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ২০:০৩:৩০

রাস্তার দুই ধারে সমর্থকদের লম্বা লাইন। হাতে প্ল্যাকার্ড মুখে মিছিল ‘বাংলাদেশ বাংলাদেশ’। কখন বিমান থেকে নামবেন ক্রিকেটের বীর সন্তানেরা। যেন তর সইছিলনা কারো। পুরো বিমানবন্দর জুড়ে জন সমুদ্র।

রিয়াল-বার্সা এল ক্ল্যাসিকো আজ

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৫৫:৫৯

খোশ মেজাজে বার্সেলোনা আর দুশ্চিন্তায় জর্জরিত রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকোর আগে এর চেয়ে ভালো কোন বিশেষণ দুই দলের জন্য নির্ধারণ করা যায় না। এর কারণও আছে। স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে যখন খাদের কিনারে রিয়াল মাদ্রিদ, তখন একের পর এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। হতাশার কিছুদিন কাটিয়ে দুরন্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। বার্সার আক্রমণভাগে তার দুই সঙ্গী নেইমার এবং সুয়ারেজও রয়েছেন দারুন ছন্দে। সুতরাং, ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হতে যাওয়া এল ক্ল্যাসিকো ম্যাচের আগে বার্সাকে নির্ভারই বলা যায়।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add