for Add

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দুটি গোলই করেন রোনান।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগ থেকেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। তবে একাদশে সুযোগ পাননি ডেকলান। একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন রোনান।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ শটে গোল করেন রোনান। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি পাকিস্তানের গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনান। শেষ পর্যন্ত রোনানের নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ এই গ্রুপে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১ এপ্রিল হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ দল: মো. ইসমাইল হোসেন মাহিন, মো. মিঠু চৌধুরী, ইহসান হাবিব রিদওয়ান, মো. কামাল মৃধা, চন্দন রায়, মো. মানিক, নাজমুল হুদা ফয়সাল, মো. মুরসেদ আলী, রোনান বেঞ্জামিন সুলিভান, শেখ সংগ্রাম এবং মো. ইউসুফ আলী।

সব সংবাদ

নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add