for Add

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের

পেশাদার টেনিসে নতুন মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর মাধ্যমে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরারের একটি রেকর্ড স্পর্শ করেছেন।

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে ৪০০টি ম্যাচ জয় করার কীর্তি রচনা করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ফন দা শনসকুপকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। প্রথম দুই সেট সহজেই জিতে নেন জোকোভিচ, তবে তৃতীয় সেটে প্রতিপক্ষের সঙ্গে শক্ত লড়াই করতে হয়।

মেলবোর্ন পার্কে এই জয় দিয়ে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে ১০২টি ম্যাচ জিতে ফেদেরারের রেকর্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেন। জয়ের পর ১০বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, পরিস্থিতি অনেক বদলে গেছে। আমি এখন এগিয়ে থাকতে পারছি না। গত এক বছরে বেশ কিছু জিনিস শিখেছি। কয়েকটা গ্র্যান্ড স্ল্যামে প্রথম দিকেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাল খেলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত উঠছিলাম। তার পর এগোতে পারছিলাম না। এ বারও শুরুটা ভাল হয়েছে। যেমনটা চেয়েছিলাম। তরুণদের সঙ্গে লড়াই করার জন্য আমাকে সবটা উজাড় করে দিতে হয়। আমি এখনও লড়ে যাচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনাররা অন্য মাত্রার টেনিস খেলে এখন।’

তিনি আরও বলেছেন, ‘কোর্টে নেমে পড়লে আর খেলা শুরু হয়ে গেলে সব সম্ভাবনাই থাকে। আমার জয়ের সম্ভাবনাও থাকে। আমি আরও ভাল লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছি।’

জোকোভিচের মতোই অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন অন্য বাছাই খেলোয়াড়েরা। অষ্টম বাছাই বেন শেলটন ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৫) ব্যবধানে হারিয়েছেন ভ্যালেন্টিন ভাচেরটকে। নবম বাছাই টেলর ফ্রিৎজ ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন স্ট্যানিসলাস ওয়াকিঙ্কাকে। পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তি ৫-৭, ৬-৪, ৬-২, ৫-৭, ৬-২ ব্যবধানে হারিয়েছেন থমাস মাচাককে।

অন্য দিকে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। তিনি ৬-১, ১-৬, ৬-১ ব্যবধানে হারিয়েছেন আনা কালিনস্কায়াকে। পঞ্চম বাছাই এলিনা রাইবাকিনা ৬-২, ৬-৩ ব্যবধানে টেরেজা ভ্যালেনতোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন।

চতুর্থ বাছাই অ্যামান্ডা অ্যানিসিমোভা ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন পেটন স্টেয়ার্নকে। তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা, নবম বাছাই ম্যাডিসন কিসেরা।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ম্যাচ ছেড়ে দিলেন জাপানের সাবেক গ্র্যান্ড স্লামজয়ী নওমি ওসাকা। অসুস্থতার জন্য ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে নাম প্রত্যাহার করে নেন তিনি। ম্যাডিসন ইংলিস বিনা লড়াইয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন।

প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো নিয়ে চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ওসাকা বলেছেন, ‘আগের ম্যাচের পর মনে হয়েছে, আমার শরীরের যত্ন প্রয়োজন। সে কারণেই আমাকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল। এই প্রতিযোগিতা নিয়ে খুব উৎসাহিত ছিলাম। তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থামতেই হচ্ছে। খারাপ লাগলেও শরীরের আরও ক্ষতি হতে দিতে পারি না। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সকলে আমার জন্য ভাবায় আমি কৃতজ্ঞ। সব সময় দলের সকলকে পাশে পাই। আয়োজকদেরও পাশে পেয়েছি। তাঁদেরও ধন্যবাদ।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add