: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৮:৩৪:২৯
নিজের সেরাটা দিতে পারেননি ফাইনালে। গাপটিলের দল নিউজিল্যান্ডও পারেনি সেরাদের সেরা হতে। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে তারা হেরেছে শোচনীয়ভাবে। একরাশ হতাশা নিয়েই তাসমান সাগর পাড়ি দিচ্ছে কিউইরা।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৭:১২:৩৩
অস্ট্রেলিয়ার দাপটে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তার পর থেকেই বিশ্ব্জুড়ে ক্রিকেটামোদীদের একটাই প্রশ্ন ছিল ট্রফি যাচ্ছে কার ঘরে। নিউজিল্যান্ড কি পারবে ইতিহাস বদলে দিয়ে প্রথম বারের মতো বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৭:০৩:১৪
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারেরমত বিশ্বকাপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে অসি পেসারদের তোপের মুখে ৪৫ ওভারে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৪৩:৫৫
আগে থেকেই সন্দেহ ছিল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে। কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেননি। লিওনেল মেসিকে নিয়ে তাই সংশয় ছিলই। তবে এল সালভাদরের বিপক্ষে শুধু মেসিই নন, কোচ জেরার্ডো মার্টিনো অনেক নামকরা ফুটবলারকেও মাঠে নামাননি। তবুও আর্জেন্টিনার জয় ২-০ গোলের ব্যবধানে।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৪:০৯:১১
নিজ দেশের মাটিতে প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিল কিউইরা। দেশের গণ্ডি পেরিয়ে এই প্রথম তারা এলো বাইরে। মেলবোর্নে এসে ফাইনাল খেলতে গিয়েই বুঝল বাইরের রূপ। টস জিতে ব্যাট করতে নেমে অসি পেসারদের তোপের মুখে শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৮৩ রান তুলতেই অলআউট হয়ে গেলো নিউজিল্যান্ড।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ৯:১৯:৫৭
ক্রিকেট ইতিহাসে গ্রেটেস্ট এক ফাইনালের কথা বলা হচ্ছিল। তাসমান সাগরের দুই পাড়ের মধ্যকার এই ফাইনালটি ছুঁয়ে গেছে আবেগকেও। তাসমান পাড়ি দিয়ে ওপার থেকে মেলবোর্নে জড়ো হয়েছে হাজার হাজার কিউই সমর্থক। অস্ট্রেলিয়ানরাও প্রস্তুত নিজেদের মাটিতে নিজেদের দেশকে শিরোপা উপহার দেওয়ার জন্য।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ২১:৪৪:২৬
রাত পোহালেই ফাইনাল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু দুই আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই যুদ্ধ। তার আগে ফাইনাল এই ম্যাচ নিয়ে চলছে রাজ্যের পর্যালোচনা। কে জিতবে এবারের শিরোপা। বিশ্বকাপ কি পাবে নতুন চ্যাম্পিয়ন, নাকি আগে চারবার শিরোপা বিজয়ীদের শোকেজেই শোভা পাবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ট্রফি?
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৮:৫৪:৩৮
শুরুতেই বড় ব্যবধানে হার। সেরা রানার্সআপ দলগুলোর একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনাও ফিকে বাংলাদেশের। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এখন বাংলাদেশকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। দুই ম্যাচের প্রথমটিতে আগামীকাল (রবিবার) উজবেকিস্তানের সামনে বাংলাদেশ।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৩:২০:৩০
ফেভারিটদের জয়ে পার হলো ইউরো বাছাইপর্বের আরেকটি রাত। শুক্রবার রাতে প্রত্যাশিত জয়ে পেয়েছে ইংল্যান্ড, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। রুনি, ওয়েলব্যাক, স্টার্লিং ও কানের গোলে লিথুনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১২:০৩:৫৫
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যখন ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, তখনেই ক্লার্ক শঙ্কা প্রকাশ করেছিলেন, সম্ভবত আর তার মাঠে ফেরা হবে না। তবে হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর ক্লার্ক শুধু ফেরেনইনি, নিজের দেশকে নিজেদের মাটিতেই তুলে দিলেন স্বপ্নের ফাইনালে।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ২১:৪১:১৫
বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায়ের পর ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাড়ান মিসবাহ উল হক। ওয়ান ক্রিকেটকে বিদায় জানান শহিদ আফ্রিদীও।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ২১:৩৩:৫৫
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আবারো মাঠে নামছেন কুমার ধর্মসেনা। সেই অস্ট্রেলিয়ার ম্যাচেই। তবে ব্যাট-বলের যুদ্ধে নয়, মাঠে নামছেন ফাইনাল খেলার বিচারক হিসাবে। ১৯ বছর আগে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমেছিলেন।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:১৩:০০
একটি ভালো সূচনার প্রত্যাশা ছিল বাংলাদেশ যুব ফুটবল দলের। জয় না হোক-সিরিয়ার কাছ থেকে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন ছিল রায়হানদের। সেটাতো হয়নি, উল্টো শুরুটা হলো দারুন হতাশা দিয়ে। একটি দুটি নয়-চার চারটি গোল হজম করে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হলো স্বাগতিকদের।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১৭:২৯:২৯
উজবেকিস্তান ২ : ০ ভারত
ভারতকে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো উজবেকিস্তান। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে হারিয়েছে ভারতকে। দুটি গোলই হয়েছে শেষ ৪ মিনিটে। এক সময়ে মনে মনে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ছে দুই দল।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১০:২৪:৩৪
দেশের হয়ে করে ফেললেন ৪৩তম গোল। নেইমার ডি সিলভা যেন জাতীয় দলের জার্সিতেই সবচেয়ে বেশি সুন্দর। বার্সেলোনা তারকা নেইমার এবং চেলসি তারকা অস্কারের গোলে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে নিল ব্রাজিল।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২২:২৯:৫৭
বিশ্বকাপের প্রথম ছয় ম্যাচে তিন হাফসেঞ্চুরি। তিন নম্বরে খেলতে নামা স্টিভ স্মিথের দীর্ঘ সময় ব্যাটিং করাটা যেখানে জরুরী, এবারের বিশ্বকাপে তার কিছু প্রতিফলনও ঘটাতে পেরেছেন ছাব্বিশ ছুই ছুই এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৫:৪০
বিশ্বকাপের আগে ছিলেন ইনজুরিতে। ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দিয়ে তার আবারো মাঠে ফেরা শুরু। সেই যাত্রায় তিনি দলকে টেনে নিয়ে গেলেন এবার বিশ্বকাপের ফাইনালে। শিরোপা থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:৩৯:৪৪
অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে পরাজিত হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে ধোনী বাহিনী। টস হারের সঙ্গেই ভারতীয়দের হৃদয়ের কোনে বেজে উঠে বেদনার সুর। সিডনির আকাশে শেষ পর্যন্ত নীল জার্সিধারীদের বেদনার রঙটাও হয়ে গেলো নীল। চ্যাম্পিয়নদের বিদায়ে গোটা ভারত জুড়ে হতাশা।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৪৪:০২
এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ই’গ্রুপের তিন প্রতিপক্ষের দুটিই ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে। লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় পর্বে ওঠার মিশনটাও শুরু হচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দলের একটি সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৪৩:০৫
ভারতের দর্পচূর্ণ করে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া। আজ (বৃহস্পতিবার) সিডনিতে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতকে ৯৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেছিল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৮ রান। জবাবে ভারত ৪৬.৫ ওভারে অল আউট হয় ২৩৩ রান করে। অস্ট্রেলিয়ার এ জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপে ক্রিকেটের ট্রফি নিশ্চিত করলো আয়োজকরা।
For add
For add
For add
For add