for Add

হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড!

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পি-কে ‘অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে’র সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তাদের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হকি দলের গোলরক্ষক কোচ হিসেবে রাসেল খান বাপ্পির আচরণ ক্লাব গঠনতন্ত্র ও আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ক্লাব হকি কমিটির সিদ্ধান্তক্রমে ক্লাবের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর ক্লাবের পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম মঞ্জুর স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতিপত্রের চিঠি ইস্যু করা হয়।

অব্যাহতিপত্রে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করেছে। সেই সঙ্গে ক্লাবকে পূঁজি করে মতিঝিল ক্লাব পাড়ায় তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

এদিকে ক্লাবের অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগের ভিত্তিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক পদ থেকে রাসেল খান বাপ্পিকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন স্বাক্ষরিত বহিস্কার চিঠি ইস্যু করা হয়।

একই সঙ্গে বহিস্কারের চিঠিতে আগামী তিনদিনের মধ্যে ক্লাবের কাছে ‘আত্মসাৎকৃত অর্থ ও মালামাল’ ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

তবে সাবেক হকি তারকা রাসেল খান বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠিটি আমি অফিসিয়ালিভাবে এখনো পাইনি। হোয়াটসঅ্যাপ ও ভিন্ন মাধ্যমে দেখেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আইনি ব্যবস্থা নেব।

সব সংবাদ

ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add