: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১৭:২৭:৩৩
মাত্র ১৩০ রানের মামুলি লক্ষ্য। অস্ট্রেলিয়ার মত দলের পক্ষে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জেতার কথা। কিন্তু খুব একটা সহজ হয়নি। তিনটি উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবুও ২০৮ বল হাতে রেখে (৩৪.৪ ওভার) জয়ে বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১৩:৩১:৫৯
বোলারদের পরীক্ষার জন্যই টস জিতে হোবার্টে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই পরীক্ষাটা অবশ্য বেশ ভালোভাবেই করে নিয়েছেন তার বোলাররা। কোয়ার্টার ফাইনালের আগে জনসন-স্টার্কদের অনুশীলনটাও ভালোভাবে সারা হলো।
: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১২:৪৯:১২
বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ের বিদায়ী ম্যাচ। সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও ব্রেন্ডন টেলরের শেষ ম্যাচ। অথচ বিদায়ী ম্যাচটাকে কিভাবে রঙিন করে তুলতে পারলেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক! ভারতের বিপক্ষে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। ১১০ বলে খেললেন ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ভারতের সামনে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দেয় জিম্বাবুয়ে।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:৫২:৪৮
হ্যামিল্টনের ম্যাচটি কি কেউ মিস করেছেন? সত্যিই যদি করে থাকেন, বড্ড আক্ষেপ থেকে যাবে। বিশ্বকাপের শুরু থেকেই পাগলা ঘোড়ার মতো চলা ব্ল্যাকক্যাপসরা যে টাইগার বধে ঘাম ঝরাতে হবে তা ছিলো ধারনারই বাহিরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলঙ্কাকে যে ভাবে ধরাশায়ী করেছিলো তারা,তাতে বাংলাদেশের পরাজয়টাই ছিলো স্বাভাবিক।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১৪:০৮:৩৫
‘দারুন, অসাধারণ সম্মান। আমি অভিভূত’-বৃহস্পতিবার রাতে জাতীয় ফুটবল দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সংবর্ধনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে শুরুতেই কথাগুলো বলেন লোডভিক ডি ক্রুইফ। ডাচ কোচ বলেন,‘তোমাদের প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী। অসাধারণ ব্যক্তিত্ব। এ ধরনের সংবর্ধনা ছেলেদের মনে ভাল খেলার অনুপ্রেরণা যোগাবে।’
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১২:০০:৩৭
ব্যাট হাতে ভক্তদের মন জয় করতে পারেননি সাকিব আল হাসান। তাতে কি? তিনি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বোলিংটা বাকি ছিল। ব্যাট হাতে না পারলেও বল হাতে ঠিকই জ্বলে উঠেছেন তিনি। মাশরাফির অনুপস্থিতে দলের নেতৃত্ব তার হাতে।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১১:০৪:০৯
শুরুটা ছিল খুবই বাজে। দুই ওপেনার ইমরুল কায়েস এবং তামিম ইকবাল আউট হওয়ার পর মনে হচ্ছিল উড়তে থাকা নিউজিল্যান্ডের সামনে আজ হয়তো বাংলাদেশও উড়ে যাবে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আছে না বাংলাদেশের! টানা দুটি সেঞ্চুরি করে মাহমুদুল্লাহ বাংলাদেশকে নিয়ে গেলেন ২৮৮ রানের এক সম্মানজনক স্কোরে।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১০:৫৩:৫০
ইতিহাস গড়ে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদশের হয়ে বিশ্বকাপে ক্রিকেটে টানা দুটি সেঞ্চুরি করে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে তো আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোন সেঞ্চুরিই ছিলো না। এমনকি মাহমুদুল্লাহরও না। এবার শুধু সেঞ্চুরিই নয়, টানা দুটি সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ে ফেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ৭:৫৮:০৭
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও স্বাচ্ছন্দের হলো না বাংলাদেশের। শুরুতেই হারাতে হলো দুই ওপেনার ইমরুল কায়েস আর তামিম ইকবালের উইকেট। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমেই বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কিউইরা। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই টিম সাউদির কাছ থেকে রান নিয়ে শুভ সূচনা করেন তামিম ইকবাল।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ৭:৩৭:১৮
আগেই জানা গিয়েছিল ইনজুরিপ্রবন মাশরাফি বিন মর্তুজাকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো হচ্ছে না। কোয়ার্টার ফাইনালের জন্য পুরোপুরি ফিট রাখতে টাইগার অধিনায়ককে দেওয়া হবে বিশ্রাম। তবে টিম ম্যানেজমেন্ট সরাসরি কিছু না বলায় সংশয়ও ছিল। শেষ পর্যন্ত খেলানো হচ্ছে না মাশরাফিকে। তার পরিবর্তে কিউইদের বিপক্ষে আজ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৩৫:৩৩
বাংলাদেশ আগামীকাল(শুক্রবার) বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। দুই দলই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাই দুই দলের এই লড়াইটি অনেকটা মরা রাবারের যুদ্ধের মতোই রুপ নিয়েছে। হারজিত নিয়ে নেই কোনো চাপ।।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:০৬:৪৭
হট ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সিডন পার্কের এ ম্যাচের আগে দু’দলের শক্তি নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা। কিন্তু সে দিকে কান দিচ্ছেন না বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। শুক্রবারের ম্যাচ নিয়ে তার কিংবা দলে কোন ভীতিও কাজ করছে না বলে মিডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:৫৫:৫০
৩৪২ রানের লক্ষ্য আর আমিরাতের জন্য অনেক বড়ই। প্রতিপক্ষ যদি হয় দক্ষিণ আফ্রিকার মত দল, তাহলে তো কথাই নেই। শেষ পর্যন্ত হলোও তাই। ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারতে হলো আরব আমিরাতকে। আর ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হওয়াটা প্রায় নিশ্চিত করলো প্রোটিয়ারা।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:০৬:২২
প্রথম লেগে ১-১ গোলে ড্র। ফিরতি লেগেও ২-২ গোলে ড্র। দুই লেগ মিলে দু-দলের গোল সমান ৩-৩ করে। কিন্তু চেলসিকে ছিটকে দিয়ে শেষ আটের টিকিট পেয়ে গেলো ফরাসি ক্লাব পিএসজি। একেই বলে দুর্ভাগ্য। মূলতঃ অ্যাওয়ে ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে থাকারন কারণেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার আগেই ছিটকে গেল হোসে মরিনহোর দল চেলসি।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১০:০৬:২৮
দক্ষিণ আফ্রিকা যেভাবে এই বিশ্বকাপে একের পর এক রানের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে কারে যে কেউ তাদের বিপক্ষে টস জিতলে প্রথমে ব্যাট করাই বেছে নেবে, সেখানে উল্টো পথে হাঁটলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। টস হেরে ব্যাট করতে নেমে তেমন রানের বন্যা বইয়ে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যেভাবে পর পর দুটি চারশোর্ধ্ব স্কোর গড়েছিল তারা, সে তুলনায় ৩৪১ রান কমই।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২২:১৭:২৮
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্য ছিল সেমিফাইনাল। বাংলাদেশে খেলেছে ফাইনাল। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন মামুনুলদের সংবর্ধনা দেয়ার। আগামীকাল […]
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২০:২৫:২৯
আগে থেকেই আত্মবিশ্বাসি ছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ রোহান কালপাগে। অবশেষে এক ম্যাচ হাতে রেখেই টাইগারা পৌছে গেলো স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ টুর্নামেন্টের অপ্রতিরোধ্য দল ভারত। তার আগে আগামী শুক্রবার হ্যামিলটনে মাশরাফিরা গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আয়োজক নিউজিল্যান্ড। এ ম্যাচের উপর নির্ভর করছে কোয়ার্টারে কাদের পাচ্ছে বাংলাদেশ। তাই টাইগারদের দৃষ্টি এবার সে দিকে। যারা এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৯:২৯:৫৬
বৃহস্পতিবার ভোরে ঢাকা আসছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। এটা পুরোনো খবর। নতুন খবর তিনি একা নন, সঙ্গে নিয়ে আসছেন একজন গোলরক্ষক কোচ। জার্মান এ গোলরক্ষক কোচের নাম ক্রিশ্চিয়ান শোয়েচলার। সর্বশেষ ২০১৩ সালে তিনি ছিলেন সৌদি আরবের ইত্তিফাক ফুটবল ক্লাবের গোলরক্ষক কোচ।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৮:৪৮:১৭
কোয়ার্টার ফাইনালে যাতে নতুন উদ্যম নিয়ে খেলতে পারেন সে জন্য শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়া হতে পারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন আভাসই পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় হালকা চোটও পেয়েছিলেন টাইগার অধিনায়ক। সব কিছু মিলিয়েই শুক্রবারের ম্যাচে তার না খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি। সে ক্ষেত্রে স্বাগিতক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের নেতৃত্বে দেবেন সাকিব আল হাসান।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৮:৩৩:০২
ইংল্যান্ডের মত বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য দেশবাসীর দোয়াও চাইলেন তিনি। বুধবার সংসদে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে এই আশার কথা জানান প্রধানমন্ত্রী। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর যখন দেশজুড়ে উল্লাস চলছিল, তখনই এই আশাবাদের কথা জানালেন তিনি।
For add
For add
For add
For add