স্লাইডার

হায়দরাবাদকে হেলায় হারাল চেন্নাই

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ২২:১৫:৩৫

টানা দু’ ম্যাচ জিতে আইপিএল এইটে শুরুটা দারুণ করল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৪৫ রানের ব্যবধানে হেলায় হারাল ধোনি অ্যান্ড কোং। ব্রেন্ডন ম্যাককালামের দুরন্ত সেঞ্চুরিতে আইপিএল এইটে প্রথমবারেরমত দু’শো রান তোলে চেন্নাই সুপার কিংস।

সংবর্ধনা-ভালোবাসায় সিক্ত মাশরাফিরা

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ২২:১৪:৪০

কাঠফাটা দুপুরে মানিক মিয়া এভিনিউ এলাকায় পা রেখে প্রথমে ভরকে যেতে হলো। বিশাল মঞ্চে গান গেয়ে চলছেন বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। মঞ্চের সামনে তখনো প্রায় দর্শকশূন্য। তাহলে কী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান জমবে না ? কীসের কী ? এমন ভাবনার মধ্যেই ধীরে ধীরে বাড়তে থাকলো জনতা।

‘পায়ে কারুকাজ মুখে ঝাঁঝ’

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ২২:০৬:৪৩

এ নাহলে কী আর ম্যারাডোনা! মাঠে পা যেমন চলে, মাঠের বাইরে তেমন মুখ। যতদিন খেলেছেন পায়ের যাদুতে মুগ্ধ করেছেন গোটাবিশ্ব। খেলোয়াড়ী জীবনে নানা কান্ড করে সংবাদের শিরোনামে এসেছেন, এমন কী খেলা ছেড়ে দিয়েও। কী পা, কী মুখে-সব কিছুতেই ফুটবলবিশ্বে অন্য রকম চরিত্র দিয়েগো ম্যারাডোনা।

আইপিএলে ম্যাককালামের সেঞ্চুরি

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১৯:৫৬:৫৫

বিশ্বকাপের পর এবার ভারতেও ঝড় তুলতে শুরু করণে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচে ব্যাট খামোশ থাকলেও শনিবার চেন্নাইতে তার ব্যাটে রীতিমত ঝড় উঠল। বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেওয়া চেন্নাই সুপার কিংস আজ (শনিবার) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপ ধারণ করলো। মাত্র ৫৬ বলে করলেন অসাধারণ এক সেঞ্চুরি।

শেখ জামালের দ্বিতীয় জয়

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১৯:০২:৩৭

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

ম্যারাডোনার ‘শান্তিগোল’

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১৭:৩০:০৫

বয়স ৫৪ বছর। খেলা ছেড়ে দিয়েছেন অনেক আগেই। তাতে কী ? খেলা ছাড়লেও খেলা যে ভুলে যাননি দিয়েগো ম্যারাডোনা তার প্রমান রাখলেন কলম্বিয়ার বোগোতার টেকো স্টেডিয়ামে। প্রায় ১০ হাজার দর্শক উপস্থিতিতে দেখালেন পায়ের যাদু। মুগ্ধ করলেন সবাইকে।

এবার ক্ষেপেছেন ইব্রা

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১৩:২৯:৪৮

প্রচণ্ড বিরক্ত, ক্ষুদ্ধ। পিএসজি তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ক্ষেপেছেনও অনেক বেশি। সুইডিশ স্ট্রাইকারের মুখ দিয়ে রেফারি এবং ফ্রান্স বিদ্বেষী মন্তব্য বেরিয়ে আসার কারণে চার ম্যাচে নিষিদ্ধ করে ফরাসি ফুটবল ফেডারেশন। এ কারণে ফ্রেঞ্চ লিগা ওয়ানের ডিসিপ্লিনারি কমিটির ওপর প্রচণ্ড ক্ষেপেছেন ইব্রা। সেই ক্ষোভও উগলেও দিয়েছেন৷

ওবামার সঙ্গে বোল্টের সাক্ষাৎ

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১২:১৭:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের পর নিজেই ট্যুইটারে ছবি পোস্ট করেন বোল্ট।

কিংসদের হারাল রাজস্থান

: ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১:১১:২২

আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর রাজস্থান রয়্যালসের সাফল্য আর নেই। বরং কলংক যোগ হয়েছে ৬ষ্ঠ আইপিএলের সময়। দলটির কয়েকজন ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে। সব কলঙ্ক ধুয়ে-মুছে এবার আইপিএলে নিজেদের সেরাটাই পেতে চায় রাজস্থান। সে লক্ষ্যে এবারের আসরটা শুরু হলো জয় দিয়েই।

রোনালদোর নিষেধাজ্ঞা প্রত্যাহার

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ২৩:৪৩:৫৩

রেকর্ড গড়ার রাতে শাস্তিও পেয়েছিলেন রোনালদো। হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। তবে, রিয়াল মাদ্রিদের আপিলের কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে আগামী শনিবার লা লিগার ম্যাচে এইবারের বিরুদ্ধে খেলতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার মাশরাফিদের সংবর্ধনা

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ২৩:০০:৫৭

মানিক মিয়া এভিনিউতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা বীরদের বীরোচিত সংবর্ধনা শনিবার। বিসিবির আয়োজনে দুপুর আড়াইটায় শুরু হবে মাশরাফিদের গণসংবর্ধনা। আইপিএল খেলার কারণে সংবর্ধনায় উপস্থিত থাকছেন না সাকিব আল হাসান।

জুনিয়র টাইগারদের দ্বিতীয় জয়

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৮:০৮:২৬

দক্ষিণ আফ্রিকা যুব ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। আজ (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জুনিয়র টাইগাররা জিতেছে ১৪০ রানে। স্বাগতিকদের করা ২৫৯ রানের জবাবে অতিথি দলটি ৪৩.২ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে।

সালমা ১৫০ ইতি ১২৪ ওরিয়েন্ট ৩৩

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৭:৪৯:৪৪

সালমা খাতুন এবং ইতি মন্ডলের সেঞ্চুরিতে প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে দুর্দান্ত সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ (শুক্রবার) ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ৩১৬ রানে হারিয়েছে ওরিয়েন্টকে। নির্ধারিত ৪০ ওভারে ২ উইকেটে মোহামেডানের করা ৩৪৯ রানের জবাবে ওরিয়েন্ট ২০.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে।

রেকর্ড গড়েও শাস্তির মুখে রোনালদো

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৪:৩৪:৫৮

রাতটা তার জন্য স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩০০তম গোলের মাইলস্টোন ছুঁয়েছেন, সেটা আবার মাত্র ২৮৮ ম্যাচ খেলেই। গোলের জন্য মরিয়া রিয়ালকে শুধু গোলই এনে দেননি, আরেকটি গোল করিয়ে জয়ও নিশ্চিত করে দিয়েছেন।

চলে গেলেন ‘ভয়েস অব ক্রিকেট’

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১২:২৪:৫৩

না ফেরার দেশেই চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো। সাবেক এই অজি লেগ স্পিনার ক্রিকেটারের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবেও পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা, কিংবদন্তীর খ্যাতি। ‘ভয়েস অব ক্রিকেট’ হিসেবে পরিচিত রিচি বেনোর মত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন বেনো, এর মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি।

রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় চেন্নাইয়ের

: ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ২:১৭:৪০

এখানেই তো টি২০র মজা! এটাই আইপিএল বিনোদন! প্রতিটি ম্যাচই পেন্ডুলামের মতো একবার এপাশে, তো আবার এপাশে! শেষ বল গড়ানো না পর্যন্ত তাই বড় বড় জ্যোতিষরাও আইপিএলের কোনও ম্যাচের ভবিষ্যদ্বানী করতে ভয় পান! পাছে হিসেবে গরমিল হয়ে যায়!

আলমেরিয়াকে ৪-০ গোলে হারাল বার্সা

: ৯ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২:৪৭:১৫

একে তো পয়েন্ট তালিকার একেবারে তলানীর দল, সে সঙ্গে খেলা আবার ন্যু ক্যাম্পে। বার্সেলোনার তো হেসে খেলেই জয়ের দেখা পাওয়ার কথা। সেটাই হলো শেষ পর্যন্ত। ন্যু ক্যাম্পে সফরকারী আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সংযত করে নিল বার্সেলোনা।

দুরন্ত জয়ে কেকেআরের শুভ সূচনা

: ৯ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১:৫৩:৩১

ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দুরন্ত সূচনা করলো সাকিব আল হাসানের দল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল এইটে নাইটদের শুভসূচনা এর থেকে আর কিই বা হতে পারত! মুম্বাইয়ের রঞ্জি দলের অন্যতম সদস্য তথা সাবেক মুম্বই ইন্ডিয়ান্স সুরাইয়াকুমার যাদবের ব্যাটেই জয়গাঁথা রচনা করল নাইটব্রিগেড।

শুরু হলো ব্যাট বলের লড়াই

: ৮ এপ্রিল ২০১৫, বুধবার, ২১:৩১:১৬

আইপিএলের জমাট উদ্বোধনের পর এবার শুরু হচ্ছে ময়দানি লড়াই। উদ্বোধনী ম্যাচেই টস জয় হলো কলকাতার এবং টস জিতে প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইটদের অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম ম্যাচেই সাকিব আল হাসানকে রেখে একাদশ গঠন করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

শুরুতেই হোঁচট আবাহনীর

: ৮ এপ্রিল ২০১৫, বুধবার, ১৯:৪৯:০৫

আগের দিন সন্ধ্যায় অঘটনের বাতাস দিয়েও পারেনি ফরাশগঞ্জ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়ে পরে হজম করে ৪ গোল। শেষ পর্যন্ত দুর্দান্তভাবেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফরাশগঞ্জ না পারলেও তাদেরই পরশি ক্লাব রহমতগঞ্জ ঠিকই পেরেছে।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add