for Add

সুদিনের আশায় দেশের গলফ

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান বলেন, ‘গলফে ব্যাসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা খুবই জরুরী। শেষ চারদিনে স্লোভেনিয়ার কোচের কাছে অনেক নতুন কিছু শিখলাম। যদি আমাদের গলফার এবং স্থানীয় গলফ কোচরা এমন জিনিস নিয়মিত শেখার সুযোগ পায়, তাহলে এটা বলতেই হবে দেশের গলফে সামনে দারুণ সময় আসছে।’

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে আর্মি গলফ ক্লাবের বাংলাদেশ গলফ একাডেমীতে চারদিন ব্যাপী স্থানীয় কোচদের ট্রেনিং প্রোগ্রাম ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ শেষ হলো শনিবার। এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশের স্থানীয় কোচদের মান উন্নয়নের অংশ হিসেবে এই কোর্সের আয়োজন করা হয়। কোচিং করালেন বিশ্বখ্যাত গলফ কোচ স্লোভেনিয়ার ইউরোস গ্রেগরিচ। এখানে অংশ নিয়েছেন দেশের তারকা গলফাররাও। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল মো. জোবায়দুর রহমান রানা। উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল অব. মাসুদ রাজ্জাক।

এই কোর্সে সিদ্দিকুর রহমানের সঙ্গে অংশ নিয়েছেন তার স্ত্রী তারকা নারী গলফার সামাউন আনজুম অরণী। অরণী বলেন, ‘এখানে আমি অনেক নতুন কিছু শিখেছি। আমি চাই প্রতিনিয়ত এ ধরণের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক।’

দেশীয় কোচরা যাতে নতুন গলফার তৈরিতে আরও পারদর্শী হয়ে ওঠেন এবং তাদের শেখানোর মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেজন্যই বাংলাদেশ গলফ ফেডারেশন প্রথমবারের মতো এমন অভিনব আয়োজন করে। এমন আয়োজনে ট্রেনার হিসেবে অংশ নিতে পেরে বেশ খুশি স্লোভেনিয়ার কোচ ইউরোস গ্রেগরিচ। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি বাংলাদেশে গলফের অনেক সম্ভাবনা রয়েছে। এখানকার কোচদের মধ্যে দারুণ প্রতিভাও আছে। আমি অনেক দেশেই এমন ট্রেনিং করিয়েছি। এটা খুবই দরকারী। এতে কোচদের দক্ষতা বাড়বে। আমি বাংলাদেশে এমন একটি আয়োজনের ট্রেনার হতে পেরে খুবই খুশি।’

বাংলাদেশ সম্পর্কে গ্রেগরিচ বলেন, ‘বাংলাদেশ দারুণ একটা দেশ। আমি যতদূর জানি, এখানকার জনপ্রিয় খেলা ক্রিকেট। কিন্ত গলফেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে। এখানকার কোচদের মধ্যে আমি অনেক আগ্রহ লক্ষ করেছি। এটা খুবই ইতিবাচক দিক।’
বিজিএফের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল অব. মাসুদ রাজ্জাক বলেন, ‘অলিম্পিকের মতো বড় আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো ওয়াইল্ড কার্ড ছাড়া অংশগ্রহণ করেছেন গলফার সিদ্দিকুর রহমান। তাই এটা বলার অপেক্ষা রাখে না গলফে আমাদের পটেনশিয়াল কতটা! তবে এই মেধাকে কাজে লাগাতে হবে। সবার আগে এখানকার কোচদের উন্নত প্রশিক্ষণ জরুরী। যারা নতুন গলফার তৈরি করবেন, তাদের শেখানোর মধ্যে যাতে কোনো রকম ঘাটতি না থাকে সে কারণেই এমন ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। এটা আমাদের গলফে দারুণ কার্যকরী একটি পদক্ষেপ।’

বাংলাদেশ গলফ ফেডারেশনের জেনারেল সাঈদ সিদ্দিকী বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর গলফের উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। দেশের গলফের উন্নতি করতে হলে সবার আগে কোচদের মান উন্নয়ন করতে হবে, কেননা তারাই তো গলফ শেখান। আমার বিশ্বাস এই ট্রেনিং আমাদের স্থানীয় কোচদের আরও বেশি দক্ষ করে তুলবে।’

বাংলাদেশ জাতীয় গলফ দলের কোচ নাদিম হোসেন বলেন, ‘আগে যাদের সামর্থ্য ছিল তারা বিদেশে গিয়ে উন্নত মানের প্রশিক্ষণ নিয়েছেন। কিন্ত এখন আমরা দেশের মাটিতেই উন্নত মানের প্রশিক্ষণ পাচ্ছি। এই প্রশিক্ষণ নতুন গলফারদের শেখাতে অনেক বেশি ভূমিকা রাখবে।’

চারদিনের এই প্রোগ্রাম শেষে স্থানীয় কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এমন স্লোভেনিয়ার কোচ ইউরোস গ্রেগরিচকেও সম্মাননা দেওয়া হয়।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add