for Add

রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম

দেশের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ রোইং ২০২৬ ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন প্রোগ্রাম। শনিবার রাজধানীর রোলার স্কেটিং স্টেডিয়ামে বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরীর সভাপতিত্বে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়ান এজ পত্রিকার প্রধান সম্পাদক কাজী জেসমিন চৌধুরী শিখা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, রোইং শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা, নেতৃত্ব ও অধ্যবসায়ের শিক্ষা দেয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীদের বাছাই করে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ ভবিষ্যতে রোইংয়ের নতুন প্রতিভা খুঁজে বের করতে সহায়ক হবে। আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এরাই দেশের প্রতিনিধিত্ব করবে এবং সম্মান বয়ে আনবে। তিনি এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ খেলা হলো রোইং। অলিম্পিকে একমাত্র ইভেন্ট যার ১৫ টি স্বর্ণপদক রয়েছে। কিন্তু বিগত সরকারের উদাসীনতা ও সাংগঠনিক দুর্বল তৎপরতার কারণে ৫৪ বছরেও বাংলাদেশ রোইং এখনো কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি, যথাযথ পৃষ্ঠপোষকতা, পরিকল্পিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে বাংলাদেশ রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জন করতে সক্ষম হবে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ রোইং ফেডারেশন ইতোমধ্যে রোইংয়ের উন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও কোচিং সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী রোইং দল গড়ে তোলাই আমাদের এই পরিকল্পনার মূল লক্ষ্য।

যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশগ্রহন করে সনদ গ্রহন করে – ব্র্যাক ইউনিভার্সিটি, পদ্মা সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সলিমুল্লাহ কলেজ, ঢাকা সিটি মডেল কলেজ, কবি নজরুল কলেজ, শ্যামপুর সরকারি মডেল কলেজ, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন স্কুল, শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যাল, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, মনিপুরী স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, লাইসিয়াম ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

সব সংবাদ

শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add