for Add

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটিতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্তরি ইরানকুন্ডা। 

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে হারের লজ্জা থেকে রক্ষা করেন বদলি খেলোয়াড় রায়ান। 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। মধ্যমাঠ থেকে আক্রমণ শানায় অসিরা। মিডফিল্ডার ইটালিয়ানোর কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের গোলপোস্টের ওপর দিয়ে মারেন কনর মেটকাফে। 

২১ মিনিটে ব্রাজিলকে গোল বঞ্চিত করেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। রাফিনিয়ার পাস থেকে ব্রুনো গিমারাইসের শট দারুণভাবে প্রতিহত করেন বিচ। 

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল পায় ব্রাজিল। এন্দ্রিকের সহায়তা নিয়ে গোল করেন এস্তেভাও। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক সুটারের বিরুদ্ধে গিমারাইসের ফাউল ভিএআ-এ ধরা পড়লে গোল বাতিল করেন রেফারি। ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল দুই দলই।  সেই সুবাদে ৬৮ মিনিটে গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফ্রি কিক থেকে গোল করেন  নেস্তরি ইরানকুন্ডা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় অসিরা। 

লিড ধরে ম্যাচ শেষ করার পথেই ছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয়ে যায়। এসময় হারের শঙ্কায় ভুগছিল ব্রাজিল। রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া। 

কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে হারের মুখ থেকে রক্ষা করেন বদলি খেলোয়াড় রায়ান। রাফিনহার কর্ণার থেকে হেডে গোল করেন রায়ান। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। 

আগামী মঙ্গলবার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ব্রাজিল-অস্ট্রেলিয়া। 

সব সংবাদ

রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add