for Add

শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের

সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিসর বাড়ানোর পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার দক্ষতা তৈরিতে স্কুল-কলেজে তায়কোয়ানডোর চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি।

শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৩৭টি ক্লাবের প্রায় ৮৫০ নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখলে হবে না। সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তায়কোয়ানডোর মতো আত্মরক্ষামূলক খেলাকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে প্রতিটি স্কুল ও কলেজে তায়কোয়ানডোর চর্চা চালুর আহ্বান জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, ‘আজকে যারা ফেডারেশনের সঙ্গে জড়িত, আমি তাদের অনুরোধ করতে চাই—বিষয়টি আমাদের সামাজিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটি স্কুল ও কলেজে যদি এই কার্যক্রম চালু করা যায়, তাহলে এটি আরও বিস্তৃত রূপ নিতে পারবে। একই সঙ্গে আমরা জাতি হিসেবে আরও শক্তিশালী হতে পারব।’

তায়কোয়ানডোকে আরও বিস্তৃত করতে সহযোগিতার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাসও দেন চিফ হুইপ। তিনি বলেন, ‘এই বিষয়টি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আমার কোনো সহযোগিতা করার সুযোগ থাকলে আপনারা আমাকে বলবেন। আমি নিশ্চিত, সেটা করার জন্য প্রস্তুত থাকব। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হলেও আমি বিষয়টি নিয়ে কথা বলব। কারণ খেলাটি আমার কাছে খুব ভালো লেগেছে।’

তরুণদের আরও বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে পারলে তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতিতে এগিয়ে যাওয়া একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান তায়কোয়ানডো খেলোয়াড় খুঁজে বের করার পরিকল্পনার কথা জানান বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই আমাদের অন্যতম লক্ষ্য। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলাটির কার্যক্রম ছড়িয়ে দিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।’

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রথমে উপজেলা থেকে জেলা এবং পরে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে। এরপর ফেডারেশনের বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে। ধাপে ধাপে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে।

তায়কোয়ানডোকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক করার ওপরও গুরুত্ব দেন সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। তাঁর মতে, স্কুল ও কলেজে তায়কোয়ানডোর চর্চা বাড়ানো গেলে শিক্ষার্থীদের আত্মরক্ষার দক্ষতা তৈরির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে।

দেশের বিভিন্ন ক্লাবের বিপুলসংখ্যক নারী ও পুরুষ খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে তায়কোয়ানডোর তৃণমূল বিস্তারের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সব সংবাদ

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add