for Add

ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে একটি বলও মাঠে না গড়ালেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে মালয়েশিয়াকে টপকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

নাগোয়ায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল সকাল থেকেই। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিলের ঘোষণা দেয় আয়োজকেরা।

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “সকাল থেকে বৃষ্টি থাকায় ম্যাচ না হওয়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। আয়োজকেরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় আমাদের আর মাঠে যাওয়ার প্রয়োজন হয়নি।”

বৃষ্টির কারণে আজকের আরেকটি কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। সকালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি একই কারণে পরিত্যক্ত হয়। এর আগে গতকালও বৃষ্টির বাধায় পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠা বাংলাদেশ আগামী ১ অক্টোবর শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তানের। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশের রয়েছে সাফল্যের ধারাবাহিকতা। ২০১০ সালের আসরে স্বর্ণপদক জয়ের পর ২০১৪ সালের ইনচন এশিয়ান গেমসে রৌপ্য জেতে বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল ঘরে তোলে ব্রোঞ্জপদক। এশিয়াডে পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ২০১০ সালের সেই স্বর্ণপদক।

সব সংবাদ

ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add