for Add
: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২১:০৭:২৭

জাপানের ১১ বছর বয়সী ই-স্পোর্টস প্রতিভা ইউকি কুরিহারার ছবি রোববার জাপানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে। ঐতিহাসিক এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ের পর তাকে ‘দেবতুল্য’ নতুন ক্রীড়া নায়ক হিসেবে উদযাপন করছে জাপান।
প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী নাগোয়ায় প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের বয়স ছিল তার প্রায় তিন গুণ।
পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস গেমের ফাইনালে তিনি ১০-২ ব্যবধানে জয় পান। এটি একটি পাজল গেম, যেখানে খেলোয়াড়দের একই রঙের ব্লবগুলো পাশাপাশি সাজিয়ে স্ক্রিন থেকে সরিয়ে ফেলতে হয়।
এই জয়ের মাধ্যমে তিনি এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে রেকর্ড গড়েছেন।
জাপানের স্পোর্টস হোচি পত্রিকার শিরোনাম ছিল, “১১ বছর বয়সে স্বর্ণ!”
আরেকটি শিরোনাম ছিল, “ফাইনালে অবিশ্বাস্য ১৫-চেইন কম্বো!”
কুরিহারার ১২ বছর পূর্ণ হবে আগামী বছরের জুনে। তিনিই এশিয়ান গেমসের ইতিহাসে জাপানের সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ।
উচ্ছ্বসিত কুরিহারা জানিয়েছেন, প্রতিযোগিতার আগে তার ঈল মাছ খেতে ভালো লাগে এবং তার স্বপ্ন ভবিষ্যতে ট্রেন চালক হওয়া।
শনিবার স্বর্ণপদক জয়ের পর তিনি কিছুটা বিব্রত হয়েছিলেন বলে জানান। তবে তিনি বলেন, তার পদকটি “সত্যিই সুন্দর, ঝকঝকে এবং ভারী”।
প্রতিযোগিতার সময় তাকে খুব বেশি আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। নির্বিকার মুখে মনোযোগ ধরে রেখে জয় নিশ্চিত করার মুহূর্তেও তিনি শান্ত ছিলেন।
স্পোর্টস নিপ্পন পত্রিকা লিখেছে, “অপরাজেয় পঞ্চম শ্রেণির ছাত্রটি এশিয়ার শীর্ষে পৌঁছে গেছে। এমনকি ম্যাচ শুরুর আগেও সে হাই তুলেছিল।”
১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল জেতায় কুরিহারার খেলার প্রশংসা করেছে পত্রিকাটি।
কুরিহারার দাপুটে জয় ই-স্পোর্টসে জাপানের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক এনে দিয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ার সময় তিনি পুয়ো পুয়ো খেলা শুরু করেন। এরপর দ্রুতই বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জয় পেতে শুরু করেন।
চলতি বছরের এপ্রিলে তিনি পেশাদার লাইসেন্স পান এবং নিয়মিতই প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের হারিয়ে আসছেন।
এশিয়ান গেমসের পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন জানতে চাইলে তিনি বলেন, “আমার ঝকঝকে জিনিস পছন্দ। তাই কিছু রত্নপাথর কিনতে চাই। আমার নীল রঙেরগুলো পছন্দ।”
For add
For add
For add
For add
for Add