for Add

গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া

আসিয়ান কাপের শেষ ম্যাচে গোলবন্যায় ভেসেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ছিন্নভিন্ন করে স্বাগতিক ইন্দোনেশিয়া পেয়েছে ৯-২ গোলের বড় জয়। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে এই হারে তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়েই আসিয়ান কাপ শেষ করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এর আগে গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরু থেকেই রক্ষণাত্মক চাপে পড়ে লাল-সবুজের দল।

১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ওলে রোমেনির পাস থেকে গোল করেন মিচেল লি বেকার। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই বেকারই। বাংলাদেশের গোলমুখে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

৩২ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল পাঠান রিজকি রিদো। তখনই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ইন্দোনেশিয়া।

তবে তিন গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। ৩৬ মিনিটে শুকির ক্রস থেকে দুর্দান্ত হেডে ইন্দোনেশিয়ার জালে বল পাঠান শাহরিয়ার ইমন। ব্যবধান কমে দাঁড়ায় ৩-১।

কিন্তু বাংলাদেশের স্বস্তি স্থায়ী হয়নি এক মিনিটও। ৩৭ মিনিটে রোমেনির কাটব্যাক থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। ৪-১ গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।

প্রথমার্ধের শেষটাও বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের। ৪২ মিনিটে নিজের চতুর্থ গোল করে বেকার ব্যবধান বাড়ান ৫-১। এরপর যোগ করা সময়ের প্রথম দিকে জাস্টিন হাবনারের গোলে ইন্দোনেশিয়া পেয়ে যায় ষষ্ঠ গোল।

৬-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ঝড় তোলে ইন্দোনেশিয়া। তবে এবার কয়েক দফা নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায়ও ব্যবধান আর বাড়াতে পারছিল না তারা।

একসময় মনে হচ্ছিল, ৬-১ স্কোরলাইনেই শেষ হবে ম্যাচ। কিন্তু শেষ আট মিনিটে বদলে যায় পুরো চিত্র।

৯০ মিনিটে ইন্দোনেশিয়ার হয়ে সপ্তম গোল করেন লুক বিকারি। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলি ওয়াহিদ। স্কোর তখন ৭-২।

তবে শেষ মুহূর্তেও থামেনি ইন্দোনেশিয়ার গোলের উৎসব। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস এবং সপ্তম মিনিটে আবারও বেকার গোল করলে ৯-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। আর তিন ম্যাচেই হার নিয়ে আসিয়ান কাপের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add