for Add

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নামিবিয়ার উইন্ডহুকে ২০২৭ সালের ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। 

গতরাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি।

নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে ২ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের। আগামী বছরের শুরুতে ১০ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলবে। রানার্স-আপ ও সেমিফাইনালিস্টরা সুপার সিরিজ খেলবে। সুপার সিরিজের সেরা দল গ্রুপ পর্বে খেলার টিকিট পাবে। 

এরপর দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়াও ঐ গ্রুপে আরও আছে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 

‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাই পর্ব থেকে আসা একটি দল। 

৭ অক্টোবর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে। কেপ টাউনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স-আপ ভারত।

ইংল্যান্ডের পর ১২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এরপর ১৬ অক্টোবর শ্রীলংকা ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে খেলতে নামবে বাংলাদেশ। 
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ অক্টোবর সেঞ্চুরিয়ানে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের মুখোমুখি হবে টাইগাররা। 

গ্রুপ পর্ব শেষে সেরা সাত দলকে নিয়ে সুপার সেভেন পর্ব অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা সাত দল সুপার সেভেনে খেলার টিকিট পাবে। রাউন্ড রবিন ফরম্যাটে মুখোমুখি হবে দলগুলো। সুপার সেভেনে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। 

১৭ নভেম্বর কেপ টাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 

২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।

গ্রুপ পর্বের সূচি :
৭ অক্টোবর ২০২৭ : ভারত-অস্ট্রেলিয়া, ভেন্যু- কেপটাউন

৮ অক্টোবর ২০২৭ : পাকিস্তান-আফগানিস্তান, ভেন্যু-সেঞ্চুরিয়ান

৮ অক্টোবর ২০২৭ : বাংলাদেশ-ইংল্যান্ড, ভেন্যু-উইন্ডহুক

৯ অক্টোবর ২০২৭ : জিম্বাবুয়ে-কোয়ালিফায়ার ‘এ’, ভেন্যু-বুলাওয়ে

৯ অক্টোবর ২০২৭ : দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, ভেন্যু-কেপটাউন

১০ অক্টোবর ২০২৭: ভারত-পাকিস্তান, ভেন্যু-জোহানেসবার্গ

১০ অক্টোবর ২০২৭ : শ্রীলংকা-কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু-উইন্ডহুক

১১ অক্টোবর ২০২৭ : জিম্বাবুয়ে-আফগানিস্তান, ভেন্যু-বুলাওয়ে

১২ অক্টোবর ২০২৭: অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ‘এ’, ভেন্যু-পার্ল

১২ অক্টোবর ২০২৭: বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভেন্যু-কুগোম্পো

১৩ অক্টোবর ২০২৭: ইংল্যান্ড-শ্রীলংকা, ভেন্যু-উইন্ডহুক

১৩ অক্টোবর ২০২৭: দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু-পার্ল

১৪ অক্টোবর ২০২৭ : ভারত-আফগানিস্তান, ভেন্যু সেঞ্চুরিয়ান

১৫ অক্টোবর ২০২৭: পাকিস্তান-কোয়ালিফায়ার ‘এ’, ভেন্যু-ব্লুমফন্টেইন

১৫ অক্টোবর ২০২৭ : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া, ভেন্যু-হারারে

১৬ অক্টোবর ২০২৭: বাংলাদেশ-শ্রীলংকা, ভেন্যু-ডারবান

১৬ অক্টোবর ২০২৭: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, ভেন্যু গোবেখা

১৭ অক্টোবর ২০২৭: ভারত-কোয়ালিফায়ার ‘এ’, ভেন্যু-ব্লুমফন্টেইন

১৭ অক্টোবর ২০২৭: নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু-হারারে

১৮ অক্টোবর ২০২৭ : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, ভেন্যু-কুগোম্পো

১৯ অক্টোবর ২০২৭ : জিম্বাবুয়ে-পাকিস্তান, ভেন্যু- হারারে

১৯ অক্টোবর ২০২৭: দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, ভেন্যু-ডারবান

২০ অক্টোবর ২০২৭ : নিউজিল্যান্ড-শ্রীলংকা, ভেন্যু-জোহানেসবার্গ

২০ অক্টোবর ২০২৭ : ইংল্যান্ড-কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু-হারারে

২১ অক্টোবর ২০২৭: আফগানিস্তান-কোয়ালিফায়ার ‘এ’, ভেন্যু-কুগোম্পো

২২ অক্টোবর ২০২৭: অস্ট্রেলিয়া-পাকিস্তান, ভেন্যু-পার্ল

২২ অক্টোবর ২০২৭: দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা, ভেন্যু-জোহানেসবার্গ

২৩ অক্টোবর ২০২৭:  ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ভেন্যু- গোবেখা

২৩ অক্টোবর ২০২৭:  বাংলাদেশ-কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু-সেঞ্চুরিয়ান

২৪ অক্টোবর ২০২৭: জিম্বাবুয়ে-ভারত, ভেন্যু-ভিক্টোরিয়া ফলস

সব সংবাদ

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add