for Add

কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত

ব্রাজিল এসেছে কলকাতায়, আর তাতেই ফুটবল-জ্বরে কাঁপছে শহর। ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োসদের একঝলক দেখতে বৃহস্পতিবার রাতেই কলকাতার রাজপথে নেমেছিল অসংখ্য ফুটবলপ্রেমী। কারও হাতে ব্রাজিলের পতাকা, কারও গায়ে হলুদ-সবুজ জার্সি—প্রিয় তারকাদের কাছ থেকে দেখার উন্মাদনায় মুখর হয়ে উঠেছিল শহরের রাত।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কলকাতায় পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রদের বহর বিমানবন্দর ছাড়ার সময় থেকেই শুরু হয় সমর্থকদের অপেক্ষা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। তবু প্রিয় তারকাদের একঝলক দেখার আশায় সড়কের পাশে জড়ো হন বিপুলসংখ্যক সমর্থক।

এই সফরে ব্রাজিলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাঁকে ঘিরেই কলকাতায় উন্মাদনা সবচেয়ে বেশি। সঙ্গে আছেন এনদ্রিক ও মারকিনিয়োসের মতো তারকারাও। তবে চোটের কারণে ব্রাজিলের আক্রমণভাগের আরেক তারকা রাফিনহা এই ম্যাচে খেলতে পারবেন না।

কলকাতা সফরে আসার পর অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ নেই ব্রাজিলের। শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনে নামবেন ভিনিসিয়ুসরা। ম্যাচের আগে শেষবারের মতো সেখানেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর আগে সকালে হওয়ার কথা রয়েছে মিডিয়া সেশন।

সব প্রস্তুতি শেষে শনিবার একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ ঘিরে এরই মধ্যে উৎসবের রং লেগেছে কলকাতায়। শহরের বিভিন্ন প্রান্তে উড়ছে ব্রাজিলের পতাকা, দেখা যাচ্ছে হলুদ-সবুজ জার্সির ছড়াছড়ি।

কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে তাই এটি নিছক একটি প্রীতি ম্যাচ নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের তারকাদের সামনাসামনি দেখার সুযোগ—আর সেই সুযোগকে ঘিরেই এখন ফুটবল-উন্মাদনায় ভাসছে কলকাতা।

সব সংবাদ

তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড!

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add