for Add

নেশনস লিগ জিততে চান রোনালদো

ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের ইতি টানার ঘোষণা দিলেও, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ থেকে শুরু হওয়া উয়েফা নেশনস লিগ দিয়ে দেশের জার্সিতে আবারও মাঠে মাতানোর লক্ষ্য স্থির করেছেন তিনি। বাসস

২০১৬ ইউরো জয়ী পর্তুগাল অধিনায়ক রোনালদো জানান, ফুটবল ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি এবারের নেশনস লিগ জিততে চান।

উয়েফা নেশনস লিগে গ্রুপ-এ৪-এ নিজেদের প্রথম ম্যাচে আজ ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে দুবার নেশনস লিগ জিতেছে রোনালদোর পর্তুগাল। ২০১৮-১৯ সালে ও গত মৌসুমে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দেশের হয়ে তৃতীয়বার নেশনস লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

ওয়েলসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সি রোনালদো বলেন, ‘এক হাজার গোল করার পাশাপাশি জাতীয় দলের হয়ে নেশনস লিগ জিততে চাই। দুটি লক্ষ্যই গুরুত্বপূর্ণ। নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে।’

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ৯৭৯টি গোল করেছেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর ২১ গোল প্রয়োজন তার।

তিনি আরও বলেন, ‘আমি জানি, ১ হাজার গোলের মাইলফলক আমি অর্জন করতে পারবো। কিন্তু এটি অর্জনের জন্য আমি অস্থির নই। আমি ফুটবল উপভোগ করতে চাই। তবে হ্যাঁ, আমি সত্যিই এই রেকর্ড গড়তে চাই।’

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফেরার বিষয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘হ্যাঁ, অবসরের কথা বলেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত-ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবি। আমি চিন্তাশীল মানুষ, এগুলো নিয়ে ভাবতে হয়। আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দল যা কিছু অর্জন করতে চায়, সেগুলো অর্জন করার পেছনে অবদান রাখতে আমার সামর্থ্য আছে।’

নেশনস লিগে ফাবিও সিলভা, রেনাটো ভেইগা, নুনো মেন্ডেস, হোয়াও নেভেস এবং ফ্রান্সিসকো কনসেইসাওর মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে পর্তুগাল।

দেশের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সহায়তা করার জন্য পর্তুগালের হয়ে নিজের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান রোনালদো।

তিনি বলেন, ‘এটি তরুণ প্রজন্ম। আমার কাছে মূল বিষয় হলো মাঠে নেমে গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানি আমি কে। এই অবস্থানে পৌঁছাতে এবং যে সাফল্য আমি অর্জন করেছি, তার জন্য আমাকে কী করতে হয়েছে, তা আমি জানি।’

তরুণ খেলোয়াড়রা তাকে আদর্শ হিসেবে দেখে বলে মনে করেন রোনালদো, ‘আমি জানি তরুণরা কেন রোনালদোকে এত পছন্দ করে। কারণ তারা আমাকে আদর্শ হিসেবে দেখে। আমি ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করে যাব। এমনকি অবসর নেওয়ার পরও, অর্থাৎ আগামী ১০ বছর পরও।’
তিনি আরও বলেন, ‘আমি নিজের বর্তমান অবস্থা নিয়ে খুশি। আগামীকাল আমি খেলব কি না, বা পরের ম্যাচে বিশ্রাম নেব কি না, সেটা কোনো বড় বিষয় নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যেন ভালো বোধ করি।’

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add