for Add

নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

বাংলাদেশ জাতীয় নারী হকি দলের অন্যতম খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন দিনাজপুরের মেয়ে অর্পিতা পাল। অর্পিতা যে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন তাতে তিনি শতভাগ সফল ছিলেন।

দিনাজপুর হকি ক্লিনিক ক্লাবের পরিচালক মো. মতিউর রহমান বলেন, সিঙ্গাপুরে এএইচএফ কাপে ৬ ম্যাচে অর্পিতা ১০ গোল করেছেন। এর মধ্যে তিন ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। অর্পিতাসহ জাতীয় দলের খেলোয়াড়দের অনন্য কৃতিত্বে ৫ ম্যাচ জিতে প্রথমবারের মতো জুনিয়র নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

দিনাজপুরের প্রান্তিক এক পরিবার থেকে উঠে আসা অর্পিতার হকির প্রতি আগ্রহের বিষয়ে শহরের রাজবাড়ী মহল্লার সাবেক খেলোয়াড় নাসরিন জাহান বলেন, দিনাজপুর শহরে রাজবাড়ী জুবিলি উচ্চ বিদ্যালয়ে অর্পিতা পাল ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখা শুরু করে। হাই জাম্প, জ্যাভলিন ও ১০০ মিটারে স্কুলের পাশাপাশি জেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে অর্পিতা অংশ নেয়। জেলা দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করে অর্পিতা।

দিনাজপুর শহরের রাজবাড়ী জুবলি উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষক মো. আকরাম হোসেন বাবলু বলেন, অর্পিতা যখন অ্যাথলেটিকসে নিজেকে প্রমাণ করছিল তখনই একদিন স্কুলে শুরু হয় মেয়েদের হকি অনুশীলন ক্যাম্প। তাতে নাম লেখায় অর্পিতা। সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েটা সেই প্রথম হকিস্টিক হাতে নেয়। এক মাস চলে হকির অনুশীলন। এরপর দিনাজপুর বড় মাঠ হিসেবে পরিচিত গোর-এ-শহীদ বড় ময়দানে হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই খেলায় চ্যাম্পিয়ন হয় অর্পিতার জুবিলি স্কুল।

এরপর পরীক্ষা শুরু হওয়ায় স্কুলে অর্পিতার আর হকি খেলা হয়নি। কিন্তু ততদিনে হকির প্রতি ভালোবাসা জন্মে গেছে। হকিতে ভাল খেলবে, এমন একটা আত্মবিশ্বাস মনে গেঁথে গিয়েছিল। স্কুলের অনুশীলনে যাদের কাছে হাতেখড়ি, তারা তখন বড় মাঠে প্রশিক্ষণ দেন। অর্পিতাও এই সুযোগে সেখানে প্রশিক্ষণে অংশ নেয়।

এভাবেই শুরু হলো হকির সঙ্গে অর্পিতার পথচলা। অর্পিতার হকি খেলার প্রতি আগ্রহ সৃষ্টি এখানেই। নিজেকে আজ দেশ ও দেশের বাইরে হকির মাধ্যমে সম্পৃক্ত করে গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে অর্পিতা।

২০১৯ সালে ঢাকায় মেয়েদের দল গঠনের উদ্দেশ্যে দিনাজপুর থেকে ক্যাম্পে সুযোগ পান অর্পিতা পাল। বাবা আর ভাইয়ের সঙ্গে প্রথম ঢাকায় এসে মওলানা ভাসানী স্টেডিয়ামের ক্যাম্পে থেকে অর্পিতা অনুশীলন শুরু করেন। এভাবে তৃতীয় দফা ক্যাম্প করার পরই অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপ নারী হকি টুর্নামেন্টের জন্য জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পান।

দেশের বাইরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের যাত্রা শুরু তখনই। প্রথমবার বিদেশের মাটিতে খেলতে গিয়ে প্রতিটি ম্যাচেই সুযোগ পায় অর্পিতা। সেই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে একটি মাত্র ম্যাচ জেতে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের ৪ বছর পর গত বছর আগস্ট মাসে আবার আসে আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ। ওমানে ফাইভ-এ সাইড বিশ্বকাপ বাছাই হকিতে বাংলাদেশের জার্সিতে গোলের বন্যা বইয়ে দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ২০ গোল করে অর্পিতা। ফাইভ-এ সাইড হকিতে অনভিজ্ঞ বাংলাদেশ জিতেছিল তিনটি ম্যাচ।

দিনাজপুর শহরে রাজবাড়ী মহল্লার কৃতি নারী হকি খেলোয়াড় অর্পিতা পাল বলেন তার জীবনের সাথে জড়িয়ে গেছে খেলাধুুলা। এখন খেলাধুলা না করলে ভালো লাগেনা। হকি খেলার প্রতি আগ্রহ কিভাবে জন্মালো, এমন প্রশ্নের উত্তরে অর্পিতা পাল বলেন, জুবিলি স্কুলে ক্লাস সিক্সে পড়ার সময় তার হাতে হকিস্টিক তুলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই এই খেলার প্রতি মনোযোগ বাড়ে। বাংলাদেশ জাতীয় নারী দলের একজন অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন।

এ পরিচিতির মাধ্যমে গত বছর সিঙ্গাপুরে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকিতে দেশকে প্রতিনিধিত্ব করে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ পাঁচ বছর পর নিজেদের দ্বিতীয় এএইচএফ কাপে ৬ ম্যাচের ৫ টিতেই জিতেছে বাংলাদেশ, যার ৩’টিতে ম্যাচসেরা হয়েছেন তিনি। ৭ দলের মধ্যে দ্বিতীয় হয়ে গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠেয় জুনিয়র নারী এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ৩১ গোলের সর্বোচ্চ ১০টি গোলই আসে মিডফিল্ডার অর্পিতা পালের কাছ থেকে। যার ৯টিই হয়েছেন পেনাল্টি কর্নারে।

২০২০ সালে দিনাজপুর বিকেএসপিতে শুরু হওয়া মেয়েদের হকির প্রথম ব্যাচের ছাত্রী অর্পিতা। সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়া অর্পিতা গত বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেছেন। এখন কলেজে এইএসসিতে ভর্তি হয়েছেন। অর্পিতার এই পথ চলার পিছনে জড়িয়ে আছে তার মা-বাবার জীবন-যুদ্ধ। অমল পাল ও সরস্বতী পালের দুই সন্তানের মধ্যে ছোট অর্পিতা পাল।

অমল পাল রাজমিস্ত্রির কাজ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, দরিদ্র পরিবারে জন্ম নিয়ে তার কন্যা অর্পিতা পাল দেশ বিদেশে হকিতে অনেক সুনাম অর্জন করেছে। হকি খেলায় সাফল্য অর্জন করে অর্পিতা তাকে গর্বিত করেছে। মেয়ে খেলাধুলায় আরো এগিয়ে যাক, এটাই তার প্রত্যাশা।

অর্পিতা পালের মা সরস্বতী পাল বলেন, তার মেয়ে অর্পিতা হকিতে ভালো করছেন, প্রতিবেশীদের কাছে তাই বাড়তি সম্মান পান সরস্বতী পাল। তার স্বপ্ন ছিল মেয়ে পড়ালেখা করে নার্সিং পেশায় নিজেকে নিয়োজিত করবে যাতে মানুষের সেবা করা যায়। কিন্তু মেয়ে খেলাধুলায় নিজেকে জড়িত করাতে অবশ্য তিনি খুশী।

বাবা-মায়ের কথায় অনেকটা আবেগপ্রবণ হয়ে অর্পিতা বলেন, আমি কখনোই পিছনের সময়টা ভুলতে পারিনা। এমনও হয়েছে দুর্গা পূজায় নতুন কাপড় পাইনি। আব্বু-আম্মুর কাছে টাকা ছিল না। সে জন্য আমাকে নতুন কাপড় কিনে দিতে পারেনি।

হকিতে এতদুর আসার পিছনে অর্পিতা সাবেক হকি খেলোয়াড় মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নানাভাবে তার সহযোগিতা পেয়েছেন। অর্পিতা বলেন, ‘মতিউর রহমান স্যার কখনোই কোন সমস্যা বুঝতে দেননি। খেলার সরঞ্জামসহ সবকিছু উনিই দিতেন। তিনি অনেক সহায়তা করেছেন, এখনো করেন।’

দিনাজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দেশের হকিতে ১০ নম্বর জার্সিধারী অর্পিতা এখন অনেক নারী খেলোয়াড়ের আদর্শ। দিনাজপুর বাসীর জন্য এটা গর্বের বিষয়। অর্পিতা পালকে অনুসরণ করে এখন অনেক নারী খেলোয়াড় হকিতে সংযুক্ত হচ্ছেন। আগামীতে তারাও অর্পিতার পথ অনুসরণ করে নিজেদের এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদী। সূত্র:বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add