for Add

চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ফিরলো পুরনো ঢাকার ঊষা

ঊষা ৭ : ১ ঢাকা হকি

ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকের উপর ভর করে অঘোষিত এক ফাইনালে এক ম্যাচ হাতে রেখেই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগ হকি লিগে ফিরলো ঢাকাই মাঠের সেই দাপুটে ঊষা ক্রীড়া চক্র।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২ এপ্রিল জিতলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হয় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই দলটি। একতরফার লড়াইয়ে ঊষা ৭-১ গোলে হকি ঢাকাকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

ঊষার ভারতীয় ফরোয়ার্ড ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকে ম্যাচটি সহজ জয়ে পরিণত হয়। এছাড়া দেবাশীষ কুমার রায়ের জোড়া গোলের পাশাপাশি বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। তবে হকি ঢাকার হয়ে একটি গোল পরিশোধ করেন তাওহিদ।

খেলার ১০ মিনিটে বাগাত সিংয়ের গোলে এগিয়ে যায় ঊষা (১-০)। এক মিনিট পর ইশরাত ইকতিদারের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) হয়। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে রাখতে পারেনি। খেলার ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে দলটি সহজ জয়ের পথে (৩-০) হাঁটতে থাকে। এরপর ৪০ ও ৪১ মিনিটে পরপর টানা দুই গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইশরাত ইকতিদার (৫-০)। ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে (৬-০) বড় জয়ের পথে এগিয়ে যায়। কিন্তু ৫০ মিনিটে তাওহিদের গোলে হকি ঢাকা ব্যবধান (১-৬) কমিয়ে আনে। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন ঊষার পক্ষে সপ্তম গোল করে (৭-০) হকি ঢাকার কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেন।

এ বছর ১১ দল নিয়ে এবার লিগ শুরু হয়। প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলবে। ঊষা লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। অন্যদিকে হকি ঢাকা ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়স্থানে রয়েছে।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add