for Add

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পর কাতারে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেসি। আর তাই এবারের ফিফা বর্ষসেরার পুরস্কারটা তার হাতে উঠবে- এমনটা অনুমেয় ছিল। প্যারিসে গতকাল রাতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরাদের পুরস্কৃত করা হয়।

এদিকে নারী বিভাগে বর্ষসেরার পুরস্কার ধরে রেখেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস।

সেরা হবার লড়াইয়ে মেসি পিছনে ফেলেছেন পিএসজি সতীর্থ বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মত ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন মেসি। এর আগে ২০১৬ সালে তিনি বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন।

প্রতি বছর ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজন খেলোয়াড়কে বেছে নেয়া হয়। গত বছরটা বার্সেলোনার সাবেক তারকা মেসির জন্য ছিল ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্যারিয়ারে প্রথমবারের মত তিনি আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। দোহায় অনুষ্ঠিত স্মরণীয় ফাইনালে মেসি দুই গোল করেছিলেন। এমবাপ্পের হ্যাটট্রিক সত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরা হয়ে গোল্ডেন বল ট্রফি জয় করেন মেসি। সর্বোচ্চ আট গোল করে এমবাপ্পে পেয়েছিলেন গোল্ডেন বুট ট্রফি।

বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে মেসি বলেছেন, ‘এই বছরটা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমি আমার স্বপ্নকে স্পর্শ করতে পেয়েছি যার জন্য ক্যারিয়ার জুড়ে কঠোর পরিশ্রম করেছি। দিনের শেষে এই ট্রফিটি হাতে পেয়েছি। আমার ক্যারিয়ারে এর থেকে সুন্দর সময় কখনো আসেনি। এটা সব ফুটবলারেরই স্বপ্ন থাকে। কিন্তু খুব কম খেলোয়াড়ই সেই স্বপ্ন সত্যি করতে পারে।’

গত দুই বছর বর্ষসেরার পুরস্কার পেয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। দুইবারই ৩৫ বছর বয়সী সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি সেরা তিনে ছিলেন।

এদিকে নারী বিভাগে সেরার পুরস্কার ধরে রেখেছেন পুটেলাস। গত বছরের প্রায় অর্ধেকটা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পরেও সেরার তালিকায় কেউ তাকে পিছনে ফেরতে পারেনি। ব্যালন ডি’অর বিজয়ী ২৯ বছর বয়সী পুটেলাস এই তালিকায় পিছনে ফেলেছেন ইংল্যান্ডের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী স্ট্রাইকার বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগানকে।

গত বছর জুলাইয়ে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়া পুটেলাস বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ইনজুরির কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে তার মাঠে নামা হয়নি। এর আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল করেছিলেন। ফাইনালে অবশ্য তার দল লিঁওর কাছে পরাজিত হয়। কিছুদিন আগে পুটেলাস বলেছিলেন ইনজুরি কাটিয়ে এবারের মৌসুমে আবারো মাঠে ফিরতে তিনি আশাবাদী। কিন্তু জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপে স্পেনের হয়ে তার খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

ফিফা বর্ষসেরার তালিকায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলটির আধিপত্য লক্ষ্য করা গেছে। বর্ষসেরা কোচ হিসেবে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোলবার সামলানো মার্টিনেজ পিছনে ফেলেছেন থিবো কোর্তোয়া ও বুনোকে। কোচের ক্যাটাগরিতে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে পিছনে ফেলে সেরা হয়েছে স্কালোনি।

নারী ক্যাটাগরিতে সেরা কোচ নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের ইউরো জয়ী ডাচ কোচ সারিনা উইগম্যান। আর সেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংলিশ গোলরক্ষক ম্যারি এরাপস।

বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জেতেন মার্সিন ওলেক্সি। এই প্রথমবার পেশাদার ফুটবলারের বাইরে শারীরিক প্রতিবন্ধী কোনো ফুটবলারের হাতে উঠলো এই পুরস্কার। স্ক্র্যাচে ভর করে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল করেছিলেন ওলেক্সি। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add