for Add

আজ রাতে ওমান যাচ্ছে যুব হকি দল

এশিয়া কাপ যুব হকি টুুর্নামেন্টে অংশ নিতে আজ বুধবার রাতে (৪ জানুয়ারি) ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দল। রাত ৯.৪৫ টায় বাংলাদেশ বিমান যোগে ওমানের উদ্দেশ্য রওয়ানা করবে।

আগামী ৬ থেকে ১২ জানুয়ারি ওমানের মাসকাটে অনুষ্ঠিত হবে এ আসর। টুর্নামেন্টে ৮ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দেশ হচ্ছে- শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের ৪ দেশ হচ্ছে- চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক ওমান।

মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে লাল-সবুজ পতাকাধারীরা এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে ৬ জানুয়ারি হংকংয়ের সঙ্গে মোকাবেলা করবে। পরের দুই ম্যাচ ৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ও ৯ জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ এ টুর্নামেন্টে ২০১৪ সালে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিল। সে আসরে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে ৩৫ গোল করেছিল। কোন গোল হজম করেনি।

বাংলাদেশ কি শিরোপা উদ্ধার করতে পারবে- এমন এক প্রশ্নে কোচ মামুনুর রশিদ বলেন, ‘আমরা তো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাবো। তবে কতটা সম্ভব হবে সেটা টুর্নামেন্ট খেলে বোঝা যাবে। ওখানে স্বাগতিক ওমানই হবে আমাদের প্রধান প্রতিপক্ষ। মাত্র ১০ দিন অনুশীলন করে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা। দলে প্রিন্স লাল সামন্ত ও রকিবুল হাসান রকির রকির ছাড়া সবাই নতুন।’

গত ২১ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশের যুবাদের প্রস্তুতি। ২৫ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করে বাংলাদেশ হকি ফেডারেশন ২২ জনের দল ঘোষণা করেছে। এর মধ্যে ১৮ জন চূড়ান্ত দলে, ৪ জন স্ট্যান্ডবাই।

বাংলাদেশ দল

গোলরক্ষক : নুরুজ্জামান নয়ন, সাইফুদ্দিন।

রক্ষণভাগ : আমিরুল ইসলাম, হুজাইফা হোসেন, রাহিদ হাসান জীবন, মেহরাব হাসান সামিন, আসাদুজ্জামান চাঁদ, আমান শরিফ।

মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, সাবেদুর রহমান মিঠু, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু।

আক্রমণভাগ : রকিবুল হাসান রকি (সহকারী অধিনায়ক), ওবায়দুল হক জয়, দেবাশিষ কুমার রায়, তাসিন আলী, জাহিদ হোসেন।

স্ট্যান্ডবাই : মো. আলামিন, তৈয়ব আলী, রামিম হোসেন, মো. শিমুল ইসলাম।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add