for Add

একমি ও রূপায়নের জয় দিয়ে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে শুক্রবার একমি চট্টগ্রাম ৩-২ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে এবং একই ব্যবধানে রূপায়ন সিটি কুমিল্লা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে পরাজিত করে। দুটি খেলায় ফ্লাডলাইটে মও্লানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২৬ মিনিটে রিভিউ থেকে একমি পেনাল্টি কর্নার পেলে জার্মান এলভিস স্পারলিংয়ের পুশ থেকে ভারতীয় অধিনায়ক দেবিন্দার বাল্মিকির সাইফের গোলরক্ষক কুজুকে পরাস্ত করে গোলে ১-০ গোলে দলকে এগিয়ে নেন।

কিন্তু ৩৪ মিনিটেই সমতায় ফেরে সাইফ। পেনাল্টি কর্নার থেকে রাজুর পুশ থেকে অধিনায়ক খোরশেদ গোলমুখি হিট নিলে একমির গোলরক্ষক সজিবের গায়ে প্রতিহত হলেও ফিরতি হিটে তানজিম গোল করে দলকে ১-১ গোলে সমতায় ফেরান।

তবে ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের এগিয়ে যায় একমি ২-১ গোলে। এলভিস স্পার্লিংয়ের পুশ থেকে ড্র্যাগফ্লিকে নিজের ও দলের দ্বিতীয় গোল তুলে নেন দেবিন্দার।

এরপর ফ্লোরিয়ান স্পার্লিং ৫৩ মিনিটে গোল করলে একমি ৩-১ ব্যবধানে সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে। মালয়েশিয়ান হাফিজ নাইনোলের কাটব্যাক থেকে রাজীবের পাস থেকে ফ্লিকে গোল তুলে নেন ফ্লোরিয়ান। গোল করেই প্রতিপক্ষের স্টিকের আঘাতে জার্মান এ স্ট্রাইকার মাঠ ছাড়েন।

যদিও খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সাইফ গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে ৩-২ গোলে। পেনাল্টি কর্নার থেকে তানজিমের পুশ থেকে আর্জেন্টাইন গুইডো বেরিওর্স গোল করেন।

এদিকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে হার দিয়ে শুরু করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। তারা রূপায়ন সিটি কুমিল্লার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।

খেলা মাঠে গড়ানোর মাত্র ২ মিনিটের মধ্যেই গোলের দেখা পেয়ে যায় রূপায়ন সিটি কুমিল্লা। সাইদুর রহমান সাজুর ফিল্ড গোলে ১-০ এগিয়ে যায় দলটি।

এরপর ৭ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেইনি রূপায়ন সিটি।

শুধু তাই নয়, ২৩ মিনিটে তৃতীয় গোল করেন পুস্কার ক্ষিসা মিমো। এটি হয়েছে ফিল্ড গোল। এরফলে মাত্র ২৩ মিনিটেই রূপায়ন সিটি ৩-০ গোলে এগিয়ে যায়।

পরপর তিন গোল হজম করার পর হুশ ফেরে সাকিবের দলের। সেই থেকে শুরু হয় গোল পরিশোধের পাল্লা। ৫৬ মিনিটে মিয়া তানিমিতসু একটি ফিল্ড গোলে মোনার্ক পদ্মা ৩-১ গোলে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে।

আক্রমণ-পাল্টা আক্রমণের ধারাবাহিকতায় ৫৭ মিনিটে আরেকটি গোল পরিশোধ করে মোনার্ক পদ্মা। ফিল্ড গোল করেন সিও। তাতে আরো ব্যবধান কমে আসে ৩-২ গোলে।

ম্যাচের শেষ দিকে দারুণভাবে জ্বলে উঠেছিল মোনার্ক পদ্মা। শেষ মুহূর্তে দলটি সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। ফলে রূপায়ন সিটি কুমিল্লার হেরে যায় ৩-২ গোলের পরাজয় নিয়ে সাকিবের মোনার্ক পদ্মা মাঠ ছাড়ে।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add