for Add

আবারো বাংলাদেশ-ওমান ফাইনাল

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা ৪-১ গোলে স্বাগতিক থাইল্যান্ডকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল।

এদিকে প্রথম সেমিফাইনালে ওমান ২-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।

আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ ওমানের মোকাবেলা করবে। থাইল্যান্ডের স্থানীয় সময় বেলা তিনটায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ বড় জয় পেলেও শুরুটা ভালো ছিল না। থাইল্যান্ডের কাছে ১০ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল।

যদিও ম্যাচে ফিরতে বাংলাদেশ বেশি সময় নেয়নি। ২২ মিনিটে রোমান সরকার ফিল্ড গোলে দলকে সমতায় ফেরান। এরপর ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে বাংলাদেশ সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে।

বিরতির পর আবারো গোল করেন আশরাফুল। এবারও পেনাল্টি কর্নার থেকে ৩৫ মিনিটে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে যায়। ৪৭ মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য বাংলাদেশ আন্তর্জাতিক টুর্নামেন্টে এ নিয়ে টানা ১০ জয় পেয়ে রেকর্ড গড়েছে। এর আগে বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন টানা জয় পায়নি। চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে আশরাফুলই ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।

‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ৭ মে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে, ১০ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে শ্রীলঙ্কাকে এবং ১২ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে। শুধু তাই নয়, লাল-সবুজ জার্সিধারীরা গ্রুপ পর্বের এক ম্যাচ আগেই এশিয়ান গেমস হকির মূলপর্ব নিশ্চিত করেছিল।

এ নিয়ে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ওমানের সঙ্গে ফাইনাল খেলতে যাচ্ছে। চলতি বছর তারা হিরো এশিয়া কাপের বাছাইপর্বের ফাইনালে ওমানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইপর্বে ওমানের কাছে ২-০ গোলে হেরেছিল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add