for Add

ছুটিতে গেল জাতীয় হকি দল

আসন্ন এশিয়ান গেমস বাছাইপর্ব ও হিরো এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক ক্যাম্পে চলমান জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প চারদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাতীয় দলকে ছুটি দেওয়া হয়েছে। চারদিনের ছুটি কাটিয়ে তাদেরকে ১ মে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ জানান, ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে। এ কারণেই জাতীয় দলকে ঈদের সময়েও অনুশীলনে থাকতে হচ্ছে। কেননা বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষে ৪ মে ব্যাংককের উদ্দেশ্যে রাত ১১টায় এয়ার এশিয়ায় জাতীয় দল ঢাকা ছাড়বে।

মোহাম্মদ ইউসুফ আরো জানান, থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শেষ করে জাতীয় দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এশিয়ান গেমস হকি বাছাইপর্বে লাল-সবুজের দল ‘বি’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান।

এদিকে হিরো এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, ওমান ও মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করবে। তবে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add