for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ মে ২০১৬, রবিবার, ১৬:৪৬:৪২

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার রিয়াল মাদ্রিদের ইউরোপ-সেরা ট্রফি জয়ের নেপথ্যের কারিগর ফরাসি কোচ জিনেদিন জিদান। নিজের প্রথম মৌসুমেই রিয়ালের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন তিনি। ইতিহাসের সপ্তম ব্যক্তি হিসেবে ফুটবলার ও কোচ দুই ভূমিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি।
২০০২ সালের ফাইনালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন জিদান। এরপর আনচেলত্তির সহকারী হিসেবে ২০১৪ সালে আবার এই ট্রফি। এবার মূল কোচ হিসেবে জিতে ইতিহাস গড়লেন এই ফরাসি কিংবদন্তি। রিয়ালের সর্বশেষ তিনটি ইউরোপ সেরা ট্রফির সঙ্গেই জড়িয়ে থাকলো তার নাম।
বছরের শুরুতে জিদান যখন দায়িত্ব নিলেন, তখন রিয়ালের চলছিল চরম দুর্দশা। সেই দলটি জিদান যাদুতে বদলে গেল অল্প সময়ের ব্যবধানে। লা লিগা জেতা হয়নি অল্পের জন্য। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাই ঘরে তুলে নিল লস ব্লাঙ্কোসরা। সেইসঙ্গে ইতিহাসের অষ্টম কোচ হিসেবে অভিষেক মৌসুমেই ক্লাবকে ইউরোপ সেরার মুকুট পড়ালেন এই ফরাসি কিংবদন্তি। শুধু তাই নয়, ফ্রান্সের প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন জিনেদিন জিদান।
For add
For add
For add
For add
for Add