for Add

পারবেন জিদান?

Zidanগত ৪ জানুয়ারি যখন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন, হারের বৃত্তে ঘুরপাক খাওয়া রিয়াল মাদ্রিদ তখন যেন কা-ারিবিহিন এক জাহাজ। আক্ষরিক অর্থেই তাই। রাফায়েল বেনিতেজের অধীনে রিয়ালের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। রিয়ালকে ঠিক ‘রিয়াল’ বলে চেনা যাচ্ছিল না। একের পর এক হারে লিগ শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগেও দল ভালো কিছু করবে, এমনটাও কেউ বিশ্বাস করতে পারছিল না। উপায়ান্তর না দেখে কর্তৃপক্ষ তাই স্মরণাপন্ন হন জিনেদিন জিদানের। পথ হারা দলকে সঠিক পথে ফেরানোর আশায় বেনিতেজকে সরিয়ে জিদানের কাঁধে তুলে দেয় প্রধান কোচের গুরুদায়িত্ব।
কিন্তু ভ্রু কুচকালো বোদ্ধাদের অনেকেই। কেউ কেউ তো দলের এই দুঃসময়ে জিদানের মতো অনভিজ্ঞ একজনকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ায় রিয়াল কর্তাদের ফুটবল জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেন। কেউ কেউ আবার সোজসাপ্টাই বলে দেন, জিদান দলকে সঠিক পথে ফেরাতে পারবেন না! কিন্তু কত দ্রুতই না নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দেন জিদান। দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরই রিয়ালের প্রধান কোচ হিসেবে ডাগআউটে অভিষেক জিদানের। লিগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নেমেই সত্যিকার রিয়াল। গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে জয় ৫-০ গোলে।
এরপর কেবলই সামনে এগিয়ে যাওয়ার পালা। জিদান ছোঁয়ায় এক সময় বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়া রিয়াল শিরোপা লড়াইয়ে শুধু ফিরেই আসেনি, শিরোপার লড়াই করেছে লিগের শেষ ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত শিরোপার নাগাল না পেলেও লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে। এর চেয়েও বড় সাফল্য, নিন্দুকদের মুখে ছাই দিয়ে জিদান দলকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আগামী পরশু (শনিবার) মিলানের সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের অল-মাদ্রিদ ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। তার আগে রিয়াল শিবির রেকর্ড এগারতম শিরোপার স্বপ্নে বিভোর।
জিদান পারবেন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে? উত্তরটা জানা যাবে পরশু রাতেই। তবে রিয়াল জিতলেই জিদান ঢুকে পড়বেন ইতিহাসের পাতায়। নাম লেখাবেন ইয়োহান ক্রুইফ, কার্লো আনচেলত্তিদের মতো গ্রেটদের পাশে। গত ৬০ বছরের ইতিহাসে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর এই টুর্নামেন্টের শিরোপা জিততে পেরেছেন মাত্র ৬ জন। রিয়াল জিতলে ইতিহাসের সপ্তম ব্যক্তি হিসেবে জিদান গড়বেন অনন্য সেই কীর্তি।
খেলোয়াড় এবং কোচ, দুই ভূমিকাতেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের প্রথম কৃর্তি গড়েন মিগুয়েল মুনোজ। ১৯৫৫-৫৬ মৌসুমে শুরুর পর প্রথম দুই মৌসুমেই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে শিরোপা জেতেন মুনোজ। তখন অবশ্য টুর্নামেন্টটির নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৯২ সালে যেটা নাম বদলে হয় চ্যাম্পিয়ন্স লিগ। তো ওই দুইবারই তিনি ছিলেন দলের অধিনায়ক। পরে কোচ হিসেবেও মুনোজ রিয়ালকে শিরোপা জিতিয়েছেন দু’বার, ১৯৬০ ও ১৯৬৬ সালে। তালিকার পরের নামটি জিওভান্নি ত্রাপাত্তোনির। খেলোয়াড় হিসেবে এসি মিলানের হয়ে ১৯৬৩ ও ১৯৬৯ সালে দুবার শিরোপা জেতেন এই ইতালিয়ান। ১৯৮৫ সালে জুভেন্টাসকে শিরোপা জেতান কোচ হিসেবে।
খেলোয়াড় হিসেবে আয়াক্সের হয়ে টানা তিন বার (১৯৭১, ১৯৭২ ও ১৯৭৩ সালে) শিরোপা জেতা ডাচ কিংবদন্তি ক্রুইফ কোচ হিসেবে বার্সেলোনাকে শিরোপা জেতান ১৯৯২ সালে। ক্রুইফের পরই এই কীর্তি গড়েন কার্লো আনচেলত্তি। খেলোয়াড় হিসেবে তিনি শিরোপা জিতেছেন ১৯৮৯ ও ১৯৯০ সালে টানা দুবার মিলানের হয়ে। কোচ হিসেবে কীর্তিটা তার আরও বড়। ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কোচের ভূমিকায় তিন বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। মিলানের হয়ে ২০০৩ ও ২০০৭ সালে এবং ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে। কোচ হিসেবে তিন বার শিরোপা জয়ের কীর্তি আর আছে কেবল বব পিয়াসলির।
আনচেলত্তিরই মিলান সতীর্থ খেলোয়াড় ফ্রাঙ্ক রাইকার্ডও খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে রাইকার্ড অবশ্য মিলান এবং আয়াক্স দুই ক্লাবেরই হয়েই শিরোপার স্বাদ পেয়েছেন। পরে কোচ হিসেবে ২০০৬ সালে শিরোপা উপহার দিয়েছেন বার্সেলোনাকে। তালিকার সর্বশেষ নামটি পেপ গার্ডিওলা। তিনি অবশ্য খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই শিরোপার স্বাদ পেয়েছেন শুধু বার্সেলোনায়। ১৯৯২ সালে খেলোয়াড় হিসেবে। পরে ২০০৯ ও ২০১১ সালে টানা দুবার কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়েই ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা জিদান পারবেন কোচ হিসেবেও ট্রফিটা জিতে এই গ্রেটদের পাশে নাম লেখাতে?

crestor mg “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add