for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০১৬, মঙ্গলবার, ২১:৫২:০৮
অনুশীলনের সময় চোট পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা নেই বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার দলের অনুশীলনে গোলরক্ষক কিকো কাসিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান রোনালদো। পরে ফিজিওদের সঙ্গে আলোচনা করে একটু আগেভাগেই অনুশীলন ছেড়ে চলে যান পর্তুগালের এই ফরোয়ার্ড।
আগামী শনিবার এসি মিলানের মাঠ সান সিরোতে হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। রোনালদো জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, ‘হালকা ভয় ছিল, কিন্তু দুই দিনের মধ্যে ভালো হয়ে যাব আমি। ভালো লাগছে এবং নিশ্চিতভাবে শনিবার আমি সেখানে থাকব। আমার অবস্থা আরও ভালো হচ্ছে। মৌসুমের শেষ দিকে আমার ছোট একটা সমস্যা ছিল। কিন্তু আমি খুব ভালো অনুভব করছি।’
For add
For add
For add
For add
for Add