for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ মে ২০১৬, সোমবার, ১৭:২৯:৩২
সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেলরের শিরোপা জিতলো বার্সেলোনা। বার্সার এটি ২৮ তম কোপা দেলরে জয়। মেসি-নেইমারদের হাত ধরে ১৯৯৮ সালের পর প্রথম দল হিসেবে টানা দু’বার কোপা দেলরের শিরোপা জিতলো কোনদল।
গতরাতে (রবিবার) আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনেতে দুদলের সামনেই ছিল ডাবল জেতার সুযোগ। ডাবল’ জেতার জন্য প্রায় সমানে-সমান লড়েছে সেভিয়াও। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে সদ্য ইউরোপা লিগ জেতা দলটিকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ কাপ ঘরে তুলেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।
অতিরিক্ত সময়ের শুরুতেই মেসির মাঝমাঠ থেকে বাড়ানো বলে গোল করে দলকে উল্লাসে মাতিয়ে তোলেন জর্দি আলবা। মৌসুমে এটিই তার প্রথম গোল। গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে সেভিয়া। একের পর এক বার্সেলোনার ডিফেন্সে আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলনা দলটি। উল্টো ম্যাচের ১২১ মিনিটে সেভিয়ার ফুটবলার কারিকো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় (প্রথমার্ধে লাল কার্ড দেখেন বার্সার মাসচেরানোও)। ৯ জনের সেভিয়াকে পেয়ে ম্যাচের ১২২ মিনিটে গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন নেইমার।
For add
For add
For add
For add
for Add