for Add

দায়িত্ব বুঝে নিয়েছেন ক্রুইফ

Cruif-1
সকালে ঢাকায় এসে বিকেলেই অনুশীলনে নেমে পড়লেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের নিয়োগ পেয়ে এক মাসের জন্য আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় এসেছেন তিনি। হাতে সময় কম বলে পুরো দিন বিশ্রাম নিতে পারেননি এ ডাচ। নিয়োগ পাওয়ার পর এমনিতেই বিলম্বে এসেছেন তিনি। এ নিয়ে বাফুফেতেই আছে চরম ক্ষোভ। তাই সকালে এসে বিকেলেই বুঝে নিয়েছেন দলের দায়িত্ব।

প্রথম দিন প্র্যাকটিস শুরুর আগে ক্রুইফ বলেন, ‘গত কয়েক মাস বাংলাদেশের ফুটবল সঠিক পথে ছিল না। এক বছরের বেশি সময় আমি বাংলাদেশে ছিলাম না। কিন্তু সে জন্য আমি ভীত নই। আমি খেলোয়াড়দেরকে চিনি। জানি কিভাবে তাদের আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি করতে হয়। আমি এসেছি একমাসের জন্য। ৭ জুন হোম ম্যাচ শেষে ৯ অথবা ১০ জুন আমি ফিরে যাবো।’

Cruif-first-day

এত কম সময়ের মধ্যে নিজের লক্ষ্যটুকু জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে যে নিম্নমুখী ধারা, সেখান থেকে আমি টেনে তুলতে চাই। আমি চাই, বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে আনন্দমুখর সময় ফিরে পাক। আমি ফুটবলের সাফল্য ফিরিয়ে আনতে চাই। আমার জন্য এ কাজ অনেকটাই সহজ। কারণ আমি বাংলাদেশের ফুটবলের পারিপার্শ্বিকতা বুঝি। আমি দেখলাম, আবাহনীর হয়ে ফিরে আসছেন জর্জ কোটান। এটিই প্রমাণ করে যে, বাংলাদেশের ফুটবলে একজন বিদেশি কোচের পক্ষে টিকে থাকাটা কতটা কঠিন। এখানে অনেক কিছুই বুঝতে হয়। সে অনুযায়ী চলতে হয়।’

ক্রুইফ আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশ তিনজন কোচ বদল করেছে। যা কখনও সুস্থ ধারা নয়। দীর্ঘ-মেয়াদী চুক্তি ছাড়া কোনও কোচই দলকে স্থায়ী সাফল্য এনে দিতে পারবেন না। আমি মামুনুল এবং সোহেল রানাকে চেয়েছি, কারণ আমার খেলার যে ধারা, সেখানে তারা খুবই প্রয়োজনীয়। জাহিদ এবং ইয়াসিনের ব্যাপারেও আমি বলবো, তাদেরকে স্বল্প সময়ে ফিরিয়ে আনা কষ্টকর।’

তবে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন নন ক্রুইফ। তিনি বলেন, ‘খেলোয়াড়রা একটি টুর্নামেন্ট খেলেছে। ভালো ফিটই রয়েছে। তাই এ ব্যাপারে খুব একট উদ্বিগ্ন নই। দুশানবেতে ২ জুন বাংলাদেশ কৌশলগত দিক দিয়ে ভালো ফুটবল খেলবে। সেটা করতে পারলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি।’

একইসঙ্গে কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়ে লোডভিক ডি ক্রুইফ বলেন, ‘তার পুনঃনির্বাচনের সঙ্গে আমার প্রত্যাবর্তনটাও জড়িয়ে আছে। তিনি নির্বাচিত হয়েছেন, আমি আবার বাংলাদেশে ফিরে এসেছি। বাংলাদেশ ফুটবলকে ঘিরে উন্নয়নের জন্য যে চিন্তা ধারা আমার মাঝে কাজ করে, সালাউদ্দিনও একই ধারাই সেই চিন্তা করেন।’

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add