for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৪৮:১৪

ক্ষমা চেয়ে আবেদন করলে নিষিদ্ধ চার ফুটবলারের শাস্তি মওকুফ করবে-এমন সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তারপরই আবেদন করেছিলেন দুই ফুটবলার মামুনুল ইসলাম ও সোহেল রানা। আজ (বৃহস্পতিবার)বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভা করে আবেদন করা দুই ফুটবলারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সভার পর বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী মিডিয়াকে বলেন, ‘জাতীয় দলের প্রয়োজনীয়তা ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামুনুল ইসলাম ও সোহেল রানার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’ এ সিদ্ধান্তের পর তাদের যে কোনো সময় জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে।
গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অপর দুই ফুটবলার ইয়াসিন খান ও সোহেল রানাকে নিষিদ্ধ করা হয়েছিল ৬ মাসের জন্য। এছাড়া তদন্তের আওতায় থাকা বাকি ৩ ফুটবলার গোলরক্ষক শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্নাকে করা হয়েছিল সতর্ক।
For add
For add
For add
For add
for Add