for Add

লা লিগার গুরুত্বপুর্ন রাত

Barsa
বাকি মাত্র দু’ম্যাচ। শীর্ষে থাকা ৩ দলের পয়েন্ট পার্থক্য মাত্র এক। কে হবে স্পেনের সেরা? আগেই ফয়সালা হয়েছে ফরাসি লিগ ওয়ান, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালীয় সিরি এ। গতকাল (শনিবার) চ্যাম্পিয়ন দল পেয়ে গেছে বুন্দেসলিগাও। ইউরোপের প্রায় প্রতিটা হেভিওয়েট লিগই তাদের চ্যাম্পিয়ন পেয়ে গিয়েছে। কিন্তু স্পেন এখনও অপেক্ষায়। কয়েক মাস আগে পর্যন্ত বার্সেলোনা আরাম করেই শীর্ষস্থান দখল করে রেখেছিল। কিন্তু টানা তিনটে হারে বাকি দুই মাদ্রিদও খেতাব দৌঁড়ে ঢুকে পড়ে। আজ (রবিবার) এই ত্রিমুখী লড়াইয়ের ‘প্রথম ফাইনাল’। একই রাতে খেলতে নামবে লিগের তিন দাবিদার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পরে গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে এখন লা লিগা জেতাই প্রধান লক্ষ্য। এমএসএন ত্রিফলার হাতে কোনও ট্রফি না উঠলে লুইস এনরিকেরও চাকরি নিয়েও ধোঁয়াশা দেখা দিতে পারে। তার উপরে আবার এই ম্যাচটাই এ বার লা লিগায় ন্যু কাম্পে বার্সার শেষ ম্যাচ। এই কারণেই এস্প্যানিয়লের বিরুদ্ধে ‘কাতালান ডার্বির’ আগে দলকে আত্মতুষ্ট না হয়ে পড়ার আবেদন জানালেন স্প্যানিশ কোচ‘লক্ষ্য হারালে চলবে না। ন্যু কাম্পে এই মৌসুমে আমাদের শেষ ম্যাচ। এস্প্যানিয়ল দারুণ একটা চ্যালেঞ্জ।’ লুইস সুয়ারেজ দুরন্ত ফর্মে থাকলেও নেইমার আর মেসি এখন নিয়মিত গোলের মধ্যে নেই। তাতে অবশ্য চিন্তিত নন বার্সা কোচ‘আমার দল তৈরি। আশা করছি সমর্থকরাও পাশে থাকবে। সুয়ারেজ দলের হয়ে ট্রফি জিততে বেশি পছন্দ করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার থেকে।’

Atle
বার্সা যখন নিজেদের প্রতিবেশীদের বিরুদ্ধে শীর্ষস্থান দখল করার লক্ষ্যে নামবে ঠিক তখনই দুই মাদ্রিদও তাদের ম্যাচ খেলবে। যাদের লক্ষ্য শেষ দিন পর্যন্ত লা লিগার যুদ্ধ টেনে নিয়ে যাওয়া। এ বারের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্টের মধ্যে রিয়াল মাদ্রিদের সামনে ভ্যালেন্সিয়া। জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকেই রিয়ালের অন্ধকার ভরা মৌসুম হঠাৎ করেই আশার আলো দেখেছে। লা লিগায় শেষ দশ ম্যাচে একটাও হারেনি রিয়াল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছাড়াও গ্যারেথ বেলও এখন দুর্দান্ত ফর্মে। বার্সা ও আটলেটিকোর থেকে মাত্র এক পয়েন্ট নীচে রিয়াল। বাকি দুই দাবিদারের উপরে চাপ বজায় রাখতে তাই ফরাসি কোচ চাইছেন লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে ‘ভ্যালেন্সিয়া এখন ভাল খেলছে। ওরা খুবই শক্তিশালী দল। কিন্তু আমাদের পয়েন্ট তুলতেই হবে।’

Real-madrid
সঙ্গে আবার চ্যাম্পিয়ন্স ফাইনালে ওঠার আত্মবিশ্বাসকে শেষ দুই লা লিগা ম্যাচে কাজে লাগাতে বলছেন জিদান ‘অনেক খেটেছে দল। এই জন্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছি।’ রোনালদো চোট প্রসঙ্গেও জিদান বলছেন দলের তুরুপের তাস এখন একশো শতাংশ ফিট। রোনালদোর কোনও সমস্যা নেই। ও খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। বেনজেমাও হয়তো খেলতে পারে।
আর আটলেটিকো মাদ্রিদ? যাদের মৌসুম শুরুতে কোনও নম্বরই দেওয়া হয়নি। অথচ এখন স্পেনের বিগ-টুর রাস্তার প্রধান কাঁটা হয়ে উঠেছে তারা। বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট আটলেটিকোর। অর্থাৎ যদি বার্সা ড্র করে আর আটলেটিকো জেতে তা হলে শীর্ষে উঠবে দিয়েগো সিমিওনের দল। কিন্তু লেভান্তের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক অ্যাটলেটিকো কোচ ‘আমাদের সতর্ক থাকতে হবে। জিততেই হবে ম্যাচটা।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add