for Add

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটির শিরোপা উদযাপন

lester.jpg-3
প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম ৷ ১৩২ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রিমিয়র লিগ জিতল লেস্টার৷ লিগ জয়ের উৎসব ১৬ মে পালন করবে লেস্টার সিটি৷ ভিক্টোরিয়া পার্কে বিজয়োৎসব পালন করবেন লেস্টারের খেলোয়াড়রা৷

কীভাবে বিজয়োৎসব পালন করবে লেস্টার? লেস্টারের ইতালির কোচ ক্লদিও ক্লদিও রানিয়েরি ও তাঁর খেলোয়াড়রা একটি ছাদ খোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করবেন৷ তারপর তারা হাজির হবেন ভিক্টোরিয়া পার্কে৷ হাজার হাজার লেস্টার সমর্থক মিলিত হবেন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে৷ সেখানে উৎসব করবেন সকলেই৷

lester

চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের মালিক খুশিতে মার্সিডিস বি-ক্লাস ইলেকট্রিক গাড়ি দিয়েছেন খেলোয়াড়দের৷ সাড়ে ৩২ হাজার পাউন্ড৷ দলের ৩০ জন খেলোয়াড়দের জন্য প্রায় ১০ লক্ষ পাউন্ড খরচা করবেন লেস্টারের মালিক৷ সব মিলিয়ে এখন উৎসবের মেজাজ লেস্টারে৷

গত সপ্তাহেই টটেনহ্যামের সঙ্গে চেলসির ড্র করার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছিল লেস্টারের শিরোপা জয়। রূপকথার অভিযাত্রা শেষে করে এখন তারা কাংখিত গন্তব্যে। তবে তাতে তো আর শিরোপা হাতে এসে যায়নি। এভারটনের বিপক্ষে ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিরোপা তুলে দেয়া হবে।

সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (শনিবার)। কিং পাওয়ার স্টেডিয়ামে তো এমনিতেই রাজত্বের মুকুট পরে নামছিল দ্য ফক্সেসরা। অপরদিকে এভার্টন আবার পিছিয়ে থাকা একটি দল। সুতরাং, ঘরের মাঠে নীল সমূদ্রে আসমূদ্র হিমাচল হয়ে ওঠার কথাই লেস্টারের। সেটাই হলো। নীল সমূদ্রে হারিয়ে গেলো এভার্টন। লেস্টারের কাছে হেরে গেলো ৩-১ গোলের ব্যবধানে।

lester.jpg-2

আর লেস্টার? যারা ইতিহাস তৈরী করেছে, তারা ছিল শুধু শিরোপাটা হাতে তুলে নিয়ে চূড়ান্ত উদযাপনের অপেক্ষায়। লেস্টারের স্বপ্নের নায়ক জেমি ভার্ডির জোড়া গোলে এভার্টনকে উড়িয়ে দিয়ে রীতিমত বুনো উল্লাসে মেতে ওঠে লেস্টারবাসী। কিং পাওয়ার স্টেডিয়ামে তখন অন্যরূপ। হাজার হাজার কনফেত্তি উড়ে বেড়াচ্ছে পুরো স্টেডিয়ামজুড়ে। নীলের সমূদ্র যেন পুরোটাই আছড়ে পড়েছে কিং পাওয়ারে। লেস্টারের অধিনায়ক ওয়েজ মরগ্যান এবং কোচ ক্লদিও রানিয়েরির হাতে ট্রফিটা তুলে দেয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার আতশবাজির আলোকচ্ছটায় যেন ঝলসে উঠলো পুরো লেস্টার শহর। এরপর মাঠেই চললো শ্যাম্পেন উৎসব।
এভার্টনের বিপক্ষে ৫ মিনিটেই জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিক লেস্টার। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান অ্যান্ডি কিং এবং ৬৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন জেমি ভার্ডি। খেলার ৮৮ মিনিটে ১টি গোল শোধ করতে পারে এভার্টন।

উল্লেখ্য, লিগের এখনও এক ম্যাচ বাকি লেস্টারের। ৩৭টি ম্যাচ খেলে তাদের অর্জন ৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম ১ ম্যাচ কম খেললেও তাদের অর্জন ৭০ পয়েন্ট। আরও বাকি দুই ম্যাচ। এই দুই ম্যাচে কোনভাবেই লেস্টারকে আর ছোঁয়া সম্ভব নয় তাদের। শেষ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে স্বাগতিক চেলসির মুখোমুখি হবে লেস্টার সিটি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add