for Add

চ্যাম্পিয়ন্স লিগে অলমাদ্রিদ ফাইনাল

real
আগের রাতে মিলানের টিকিট কেটে রেখেছিল আ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল তারা। শেষ পর্যন্ত লা লিগার নগর প্রতিদ্বন্দ্বিকেই পেলো অ্যাটলেটিকো। গতকাল (বুধবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল ১-০ গোলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে পৌছে গেছে ফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এখন অলমাদ্রিদ। তিন মৌসুমের মধ্যে এই দ্বিতীয়বারের মতো ঘটতে যাচ্ছে ব্যাপারটা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুই মাদ্রিদের লড়াই।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি যেন পাল্টে দিল সবকিছুই। পাল্টে গেল রিয়াল। তবে কাল গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন বটে, কিন্তু দলের জয়ে ভূমিকা এক আত্মঘাতী গোলেরই।

গ্যারেথ বেলের একটি ক্রস ফেরাতে গিয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফার্নান্দোর পায়ে লেগে ঢুকে গেল নিজেদেরই জালে। ম্যাচের ২০ মিনিটে ওই আত্মঘাতী গোলই শেষ অবধি জয়-পরাজয়ের নিয়ামক। এ নিয়ে ১৪ বারের মতো চ্যাম্পিয়ন লিগের ফাইনালে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। তাদের সামনে এবার ১১তম শিরোপা জয়ের হাতছানি। ২০১৪ সালের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারিয়ে বহু অপেক্ষার ‘লা ডেসিমা’ জিতেছিল রিয়াল।
ম্যাচটা যেন দুর্ভাগ্য দিয়েই শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। আগে থেকেই ছিলেন না ডেভিড সিলভা। কাল ম্যাচের শুরুর দিকে অধিনায়ক ভিনসেন্ট কম্পানিও চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপরে ফার্নান্দোর আত্মঘাতী গোল। চ্যাম্পিয়নস লিগের টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে যে দল মাঠে নেমেছিল দুই ধাক্কায় সেই আত্মবিশ্বাস মুহূর্তেই হাওয়া। গোলে খেয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার শক্তিটুকু প্রয়োগের ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছিল সিটি।

real-2
দ্বিতীয়ার্ধের শুরুতে বেলের চমৎকার ক্রস থেকে গোল করতে পারেননি রোনালদো। এই মিসটি তাঁকে যথেষ্টই পোড়াবে। ওটামেন্ডির ভুলে আবারও গোল খেতে বসেছিল সিটি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। ৫৫ মিনিটে কারভাহালের পাস থেকে আবারও বল পেয়ে রোনালদোর মিস। দারুণ খেলেছেন বেল। ফল-নির্ধারক গোলটি তো বটেই, খেলায় রিয়ালের বেশ কয়েকটি সুযোগের উৎসমূল তিনিই। ম্যাচের একেবারে মেষ মুহূর্তে সার্জিও আগুয়েরোর একটি শট ক্রসবার ছুঁয়ে বাইরে চলে চলে গেলে ‘মাদ্রিদময়’ ফাইনাল নিশ্চিতই হয়ে যায়।

ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত সার্জিও রামোস বলেছেন, ‘ফাইনালটা কীভাবে জিততে হয়, সেটা রিয়াল মাদ্রিদ খুব ভালো করেই জানে। এবারও আমরা মাঠে নেমে সেটাই করতে চাইব।’ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২০১৩-১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাঁর সেই যোগ করা সময়ে সমতা ফেরানো গোলটির কথা ভেবেই হয়তো তিনি এ কথা বলেছেন। ৯৩ মিনিটে রামোস গোলটা করতে না পারলে সেদিন কিন্তু অ্যাটলেটিকোই চ্যাম্পিয়ন হয়ে যেত। রিয়াল তাদের চারটি গোলই করেছে ম্যাচের ৯০ মিনিট পার হয়ে যাওয়ার পর। এবার কি অ্যাটলেটিকোর প্রতিশোধ নেওয়ার পালা? নাকি রিয়ালের আবারও শিরোপা-উৎ​সব? উত্তর মিলবে ২৮ মে মিলানের ফাইনালে।

রিয়াল কোচ জিনেদিন জিদান ২০০২ সালে রিয়ালের খেলোয়াড় হিসেবে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ এবার কোচ হিসেবে ইউরোপ-সেরা সাফল্যের অংশীদার হওয়ার হাতছানি তাঁর সামনে। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন ট্রফি জয় জিদানকে আরও উচ্চতায় নিয়ে যাবে। কালকের খেলা জিজুর মন না ভরালেও ফাইনালের মঞ্চে রিয়াল রিয়াল হিসেবেই দেখা দেবে বলে আশ্বাসও দিলেন ফরাসি কিংবদন্তি, ‘সেমিফাইনালে একটু ভুগতেই হয়। কিন্তু ফাইনালে ঠিকই দল ভালো খেলবে।’

ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি সেমির হারে দলের দুর্ভাগ্যকেই দায়ী করছেন, ‘আমরা ভালোই খেলেছি। কিন্তু কী একটা গোলে হারলাম! আমরা যেভাবে খেলেছি, তাতে ফাইনালেও যেতে পারতাম। মাঠে কিন্তু আমরা রিয়ালকে মোটেও গোলের সুযোগ তৈরি করতে দিইনি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add