for Add

বায়ার্ন নাকি অ্যাটলেটিকো?

atttt
১৯৭৪ সালের সেই হারের ক্ষত প্রলেপ দিতে পারবে অ্যাটলেটিকো মাদ্রিদ? নাকি আবারও অ্যাটলেটিকোকে কাঁদিয়ে বায়ার্ন মিউনিখই হাসবে জয়ের হাসি?
আজ (বুধবার) রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো ও বায়ার্ন। তার আগে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে বারবার। ফিরে ফিরে আসছে ১৯৭৪ সালের ইউরোপিয়ান কাপের সেই ফাইনালের স্মৃতি। ১৯৭৪ সালের ১৫ জুন বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ফাইনালটি ড্র হয়েছিল ১-১ গোলে। কিন্তু টাইব্রেকারের নিয়ম না থাকায় ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হয় ১৭ জুন। ফিরতি ম্যাচে ৪-০ গোলে প্রথম বারের মতো ইউরোপের সেরা ক্লাবের মুকুট মাথায় তুলে জার্ড মুলার-ফ্রেঞ্জ বেকেনবাওয়ারদের বায়ার্ন। সেই ইউরোপিয়ান কাপই নাম বদলে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু ইউরোপের সেরা ক্লাবগুলোর দ্বৈরথে এই দুই দল আর মুখোমুখি হয়নি কখনোই। দীর্ঘ ৪২ বছর পর যখন দল দুটি একে অন্যের মুখোমুখি, সঙ্গত কারণেই ভেসে উঠছে সেই স্মৃতি। অ্যাটলেটিকো প্রতিশোধ নিতে পারবে?

উত্তরটা কী হবে, সেটা এখনই বলার উপায় নেই। তবে অ্যাটলেটিকোর সামনে দারুণ সুযোগ ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার। প্রথম লেগ ম্যাচটি যে অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে। যে মাঠে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ১৬ ম্যাচের ১২টিতেই জিতেছে অ্যাটলেটিকো। সর্বশেষ ১৫ ম্যাচের ১৩টিতেই কোনো গোল হজম করতে হয়নি। দিয়েগো সিমিওনের দল উজ্জীবিত আরও একটা কারণে। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এই ভিসেন্তে কালদেরনেই বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে ৩-২ অ্যাগ্রিগেডে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

বায়ার্নের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোচ পেপ গার্দিওলা। খেলোয়াড়ী জীবনে তো বটেই, বার্সেলোনার কোচ হিসেবেও অনেকবারই অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছেন তিনি। অ্যাটলেটিকোর দুর্বলতাটা কোথায় সেটা তাই তার খুব ভালো জানা। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ছয়বারই সেমিফাইনালে খেলা বায়ার্নের জন্য ভয়ের তথ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ৭টি অ্যাওয়ে ম্যাচেই জয়হীন তারা। তবে গার্দিওলাকে আশাবাদী করছে তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স। টমাস মুলার ও রবার্ট লেভাডভস্কি, দুজনেই আছেন দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন মুলার। লেভাডভস্কি এই মৌসুমে করেছেন ৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগের চার সেমিফাইনালিস্টের মধ্যে দলগত ভাবেও মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছে বায়ার্নই, ২৮টি। এটা যদি বায়ার্নকে সবচেয়ে আক্রমণাত্মক দল হিসেবে প্রমাণ করে, তবে রক্ষণ শক্তিমত্তায় অ্যাটলেটিকোই সবার চেয়ে এগিয়ে। সর্বশেষ ১৫ ম্যাচের ১৩টিতে গোল না হজম করাই তার প্রমাণ। ম্যাচের আগে ফুটবল বোদ্ধারা তাই একমত, আজ ভিসেন্তে কালদেরন বায়ার্নের আক্রমণভাগের সঙ্গে অ্যাটলেটিকোর রক্ষণভাগের লড়াইটা হবে জমজমাট।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add