for Add

জমে ওঠছে বাফুফে নির্বাচন

BFF-Logo‘ম্যানচেষ্টার ইউনাইটেটের মালিক কে? দেখুন তিনি একজন ব্যবসায়ী। আর ম্যারাডোনার দিকে তাকান। এত বড় ফুটবলার হয়েও কোচ হিসেবে তিনি ব্যর্থ। তার মানে কেউ ভালো ফুটবলার হলেই যে ভালো কোচ বা কর্মকর্তা হবেন তা নয়’- এই কথাগুলো কি কাজী মো. সালাউদ্দিনকে উদ্দেশ্য করেই বললেন তাঁর বিরুদ্ধে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করা কামরুল আশরাফ খান? হতে পারে। নির্বাচন বলে তো কথা। যদি তাই হয় তবে তাঁর বলা পরের কথা গুলো জানান দিচ্ছে নির্বাচনের চিরায়ত উত্তাপ। ‘বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে আগ্রহ তাতে এতদিনে সেই মানে আমরা এই খেলাটাকে নিয়ে যেতে পারিনি। আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি তবে জেলা পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত এর উন্নতি করতে চাই’-আজ (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে সংবাদ সম্মেলনে এভাবেই কথা বলছিলেন বাঁচাও ফুটবল প্যানেল থেকে সভাপতি প্রার্থী নরসিংদী ২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এর ডাইরেক্টর ইনচার্জ- লোকমান হোসেন ভূইয়া, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফীন টুটুল। এ তিন জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে। বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কমিটির বিরুদ্ধে ‘বাঁচাও ফুটবল’ নামে একটি সংগঠন আন্দোলন করে আসছিল বেশ কিছু দিন ধরেই। এবার একই ব্যানারে সালাউদ্দিনের বিরুদ্ধে প্যানেল ঘোষনা করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁরা। এই পক্ষের কথার লড়াইয়ে ইতিমধ্যে জমে ওঠেছে ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাফুফের নির্বাচন।

bff-elec-16.jpg-2

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক’দিন ধরেই সরগরম মতিঝিলে অবস্থিত বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবন। শনিবার ও রবিবার মনোনয়নপত্র বিলির পর আজ ছিল দাখিলের দিন। কারা কারা কিনছেন মনোনয়নপত্র, কোন প্যানেলে কে আছেন এটিই এখন ফুটবল অঙ্গনের বড় খবর। দু’দিন ধরে তাই বাফুফে ভবন কেবল প্রার্থী, বিভিন্ন ফুটবল সংগঠক, প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন সাংবাদিকদের পদচারনায় ভরা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেডারেশনে কারা হচ্ছেন আগামী চার বছরের হর্তা-কর্তা এনিয়ে আগ্রহ এখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। ২০০৮ সালে প্রথম মেয়াদে ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০১২ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ফুটবলের অভিভাবকের চেয়ারে বসেন সালাউদ্দিন। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দিতায় নয়। ২০০৮ সালের মত প্রতিদ্বন্দ্বিতা করেই ফুটবল প্রশাসকের চেয়ারে বসতে হবে তাঁকে। গতকালই (রবিবার) নির্বাচনের আত্মবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আত্মবিশ্বাসী না হলে কখনই আমি নির্বাচনে অংশ নিতাম না। ’ অপরদিকে কামরুল আশরাফ-মনজুর কাদেরের কন্ঠেও আত্মবিশ্বাসের সুর। উত্তাপ ভরা এক নির্বাচনই বোধ হয় হতে যাচ্ছে ৩০ এপ্রিল।

bff-elec-16.-3
মনোনয়নপত্র জমা দিয়ে কাজী মো. সালাউদ্দিন প্যানেলের সিনিয়র সহ সভাপতি প্রার্থী আবদুস সালাম মুর্শেদী তাদের প্যানেলের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ‘নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। যেখানে সব কিছুর মালিক ভোটাররা। আমি আশা করছি, ভোটাররা সঠিক সিদ্ধান্তই নেবে। ’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add