for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০১৬, রবিবার, ২০:৫২:৪৫
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৬১ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজ (রবিবার) সন্ধ্যায় শেষ হয়েছে দু’দিনব্যাপী মনোনয়নপত্র বিক্রি। সভাপতি ও সিনিয়র সহ সভাপতি পদে ৪টি করে, সহ সভাপতি পদে ১২ টি ও সদস্য পদে ৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা। ৬১ টি মনোনয়নপত্র বিক্রি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তহবিলে জমা হয়েছে ২৩ লাখ ২৫ হাজার টাকা। সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য সর্বোচ্চ ১ লাখ টাকা। এ পদে বিক্রিত ৪টি মনোনয়নপত্রের মুল্য ৪ লাখ টাকা, সিনিয়র সহ সভাপতি পদে বিক্রিত ৪টি মনোনয়নপত্রের মুল্য ৭৫ হাজার টাকা করে ৩ লাখ টাকা, সহ সভাপতি পদে বিক্রিত ১২ টি মনোনয়নপত্রের মুল্য ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকা এবং সদস্য পদে বিক্রিত ৪১ টি মনোনয়নপত্রের মুল্য ২৫ হাজার টাকা করে ১০ লাখ ২৫ হাজার টাকা। সব মনোনয়নপত্রের মূল্য অফেরতযোগ্য।
For add
For add
For add
For add
for Add