for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০১৬, রবিবার, ১৭:৩৯:০৮
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল। আজ (রবিবার) মনোনয়নপত্র বিলির দ্বিতীয় ও শেষ দিনে সালাউদ্দিনের প্যানেলের ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর প্যানেলের বেশির ভাগই বর্তমান কমিটির। বর্তমান কমিটির মধ্য থেকে সালাউদ্দিনের প্যানেলে জায়গা হয়নি সহ সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য শেখ মোহাম্মদ মারুফ হাসান, ইকবাল হোসেন ও বিজন বড়ুয়ার। নির্বাচন করছেন না সহসভাপতি আরিফ খান জয়। তবে শেখ মোহাম্মদ মারুফ হাসান একক ভাবে সহ সভাপতি পদে এবং বিজন বড়ুয়া ও ইকবাল হোসেন সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
গতকাল দুইজন সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে কাজী সালাউদ্দিনের পাশাপাশি সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারই ঘনিষ্ট বন্ধু গোলাম রব্বানী হেলাল। নাটকীয় কোন পরিবর্তন না হলে এবার সভাপতি পদে ৪ জনকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। ৪ জন সভাপতি প্রার্থী প্রসঙ্গে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রার্থী বেশি হলে নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কাকে সভাপতি নির্বাচিত করবেন। ’ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যাক্তিদের সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজী হননি কাজী সালাউদ্দিন। নির্বাচনে নিজের বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস প্রসঙ্গে বর্তমান সভাপতি বলেন, ‘যদি পুরোপুরি আত্মবিশ্বাস না থাকতো তাহলে নির্বাচন করতাম না। ’
কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল
সভাপতি: কাজী মো: সালাউদ্দিন
সিনিয়র সহ সভাপতি: আব্দুস সালাম মুর্শিদী
সহ সভাপতি: কাজী নাবিল আহমেদ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, বাদল রায়, মহিউদ্দিন আহমেদ মহি
সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, আব্দুর রহিম, সালেহ জামান সেলিম, মো. ইলিয়াস হোসেন, সত্যজিৎ দাস রুপু, আমিরুল ইসলাম বাবু, মাহফুজা আক্তার কিরন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আজমল হক তপন, আলমগীর আলো, আরিফ হোসেন মুন, অমিত খান শুভ্র, তৌফিকুর রহমান তোফা ও ফজলুর রহমান বাবুল।
For add
For add
For add
For add
for Add