for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২২:৫৭:৩৯
এএফসি কাপে হেরেই চলছে শেখ জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আজ (মঙ্গলবার) মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক সেলাঙ্গরের কাছে হেরেছে ২-১ গোলে। এটি শেখ জামালের টানা চার হার।
দ্বিতীয়ার্ধে দুই দলই হয়ে যায় ১০ জনের। সেলাঙ্গরের হাফিজ লাল কার্ড দেখেন। পরে একই অবস্থা হয় জামালের ডিফেন্ডার ইয়াসিন খানেরও।
১৬ মিনিটে আহমেদ হাজওয়ান বাকরির গোলে এগিয়ে যায় সেলাঙ্গর। ৩৬ মিনিটে জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে সমতা আনেন। ৮৯ মিনিটে স্বাগতিক দলের প্যাট্রিক ওয়েহ একক প্রচেষ্টায় করেন জয়সূচক গোলটি। এর আগে ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ৪-০, সেরেস লা সালের কাছে ২-০, সেলানগোরের কাছে হোম ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল জামাল।

মাঠে নামার আগে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিককে একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে! খেলোয়াড়ই নিয়ে গেছেন মাত্র ১৬ জন! এএফসিতে নিবন্ধিত নিজেদের ১৪ জনের সঙ্গে শেষ মুহূর্তে কোচ পান শেখ রাসেলের জামাল ভূঁইয়া ও ঢাকা আবাহনীর তপু বর্মণকে।
For add
For add
For add
For add
for Add