for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ এপ্রিল ২০১৬, শনিবার, ২২:২৮:৪৩
এল ক্লাসিকোর আগে গ্যারেথ বেল বলেছিলেন, তাদের এখনো লা লিগার শিরোপা জয়ের উজ্জ্বল সম্ভবনা আছে। এল ক্লাসিকোতে বার্সাকে গুঁড়িয়ে দিয়ে জয়ের ধারায় থাকা রিয়াল মাদ্রিদ আজ (শনিবার) রাতে অপেক্ষাকৃত দুর্বল দল এসডি এইবারকে ৪-০ তে উড়িয়ে দিয়ে বেলের কথাকেই যেন সত্য প্রমান করতে চলেছে। এই জয়ে বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে উঠে আসা রিয়ালের ৩২ ম্যাচ থেকে সংগ্রহ ৭২ পয়েন্ট। আর তিনে নেমে যাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৩১ ম্যাচে ৭০। সবার উপরে বার্সা ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে।
পঞ্চম মিনিটেই জেমস রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভ্যাজকুয়েজ ১৮ মিনিটে। পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো গোল উৎসবে যোগ দিলে। ৩৯ মিনিটে চতুর্থ গোলটি আসে জেসের পা ছুঁয়ে। ম্যাচের বাকি সময় শত চেষ্টাতেও গোল শোধ দিয়ে ম্যাচে ফেরা সম্ভব হয়নি এইবারের পক্ষে।
For add
For add
For add
For add
for Add