for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১২:৫৭:৪৮

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। চলতি মৌসুমে দারুণ খেলে লিচেস্টার সিটির পর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহাম। ৫১ মিনিটে ফিলিপ কোতিনহোর গোলে লিড পায় অল রেডসরা। কিন্তু ১২ মিনিট পরেই ফর্মে থাকা হ্যারি ক্যানের শটে সমতা পায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। ৩২ ম্যাচে টটেনহামের পয়েন্ট ৬২। তাদের অবস্থান দ্বিতীয়। লিভারপুলের অবস্থান ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৯ এ।
For add
For add
For add
For add
for Add