for Add

রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

ক্রুইফও থাকছেন এল ক্লাসিকোতে

Johan-Cruyff
এইতো কয়েকদিন আগে ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন পরপারে। ইয়োহান ক্রুইফ চলে গেলেও বিশ্ব ফুটবলে তার ছায়া থাকবে চিরকাল। বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের হৃদয়ে। এক কথায় বার্সেলোনার প্রতীক হয়েই আছেন তিনি। আজ (শনিবার) রাতে এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ক্রুইফকে আরেকবার শ্রদ্ধা জানাতে দৃঢ় প্রতিজ্ঞ মেসি-নেইমাররা। এল ক্লাসিকোর মহিমা যে অনেক বাড়িয়ে দিয়েছিলেন ক্রইফ। না থেকেও এ ম্যাচে অন্যরকমভাবেই থাকছেন ক্রুইফ।

মাঠে খেলবেন ২২ জন। ন্যু ক্যাম্পের গ্যালারিতে থাকবেন অগুনতি ভক্ত। আর না থেকেও আকাশভরা সূর্য-তারায় থাকবেন আরেকজন। এই ডাচ কিংবদন্তির প্রয়াণে বার্সেলোনা এখনো শোকাতুর। আন্দ্রেস ইনিয়েস্তাও দুই দিন আগে সেটাই মনে করিয়ে দিয়েছেন। ক্রুইফের জন্য বার্সেলোনা বাড়তি তাড়না নিয়ে নামবে, সেই বার্তাও দিয়েছেন অনুচ্চারে। তাহলে তো রিয়াল মাদ্রিদের জন্য অশনিসংকেত! লা লিগায় এমনিতেই তৃতীয় স্থানে তারা, বার্সার চেয়ে পিছিয়ে আছে ১০ পয়েন্ট। ম্যাচ বাকি মাত্র ৮টি। শিরোপা প্রায় নিশ্চিতই করে ফেলেছে বার্সা, আজ জিতলে প্রায় শব্দটাও উঠে যাবে।
তবে ইনিয়েস্তা নিজেই মানছেন, কাজটা সহজ হবে না। রোনালদো, বেল, বেনজেমা দারুণ ফর্মে আছেন, নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়ালও অনেক ধারাবাহিক। আগের দেখায় বার্নাব্যুতে গিয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করার স্মৃতি ইনিয়েস্তা এক পাশে সরিয়েই রাখতে চাইছেন, ‘সব ম্যাচই আলাদা। আগে কী হয়েছে সেটা বড় ব্যাপার নয়, কারণ দুই দলই জিততে চায়। আমার মনে হয় ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অনেক ছোট ছোট ব্যাপার ব্যবধান গড়ে দেবে। আমরা ওদের খুবই সম্মান করি, কারণ এটা তাদের প্রাপ্য।’

El-Clasico
গ্যারেথ বেলও জানেন, বার্সা শিরোপাটা হাতের মুঠোয় প্রায় নিয়েই নিয়েছে। আজ বার্সা হেরে গেলে তবু সলতেটা নিবু নিবু জ্বলবে। বেল এখনো তাই আশা ছাড়ছেন না, ‘ওরা এ মুহূর্তে খুব ভালো খেলছে। ওদের কাছ থেকে ম্যাচের লাগাম কেড়ে নিতে হবে। ওদের আক্রমণ করতে হবে, ওদের দুর্বলতার সুযোগ নিতে হবে। আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা ঠিকঠাক করতে পারলে আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আর আমার মনে হয় ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা ওদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আর ব্যবধান ৭ পয়েন্ট হলে শেষ পর্যন্ত কী হয় বলা যায় না।’
আরও দুজনের কাছে এই ম্যাচটা একটু অন্য রকম। খেলোয়াড় হিসেবে এল ক্লাসিকোর অভিজ্ঞতা অনেকই হয়েছে, কোচ হিসেবে জিদানের এটি ক্লাসিকোর প্রথম অভিজ্ঞতা। কিন্তু লিওনেল মেসির জন্য ব্যাপারটা আরেকটু আলাদা। আগের ম্যাচেই আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ৪৯৯তম গোল পেয়েছেন। ৫০০তম গোলের জন্য ক্লাসিকোর চেয়ে ভালো উপলক্ষ আর কী পেতে পারতেন? তবে মেসি এটিকে বড় করে দেখছেন না, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫০০তম গোলটা করলে ভালোই হবে। কিন্তু তার চেয়ে ভালো হবে ম্যাচটা জিতলে।’
মেসির দুটি ইচ্ছাই পূর্ণ হবে কি না, সেটি জানা যাবে আজ রাতেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add